Indications
ত্বকের উপসর্গিক শুষ্কতায় ত্বকে হালকা প্রলেপ আকারে ব্যবহারের জন্য।
Composition
Pharmacology
সাদা নরম প্যারাফিন এবং তরল পারাফিন ত্বকের উপরে প্রলেপ আকারে প্রয়োগ করতে হয় এবং এদের নিরোধক বৈশিষ্ট্য রয়েছে। সক্রিয় উপাদানগুলোর গুরুত্বপূর্ণ সিস্টেমিক শোষণ হয় না কিন্তু ত্বকের স্ট্রেটাম কর্নিয়াম এ প্রচুর পরিমানে প্রবেশ করে।
Dosage & Administration
আক্রান্ত স্থানে অয়েন্টমেন্ট পাতলা প্রলেপ আকারে চুল যেদিকে বৃদ্ধি পায় সেই অভিমুখে প্রয়োজনমত প্রয়োগ করতে হবে। প্রয়োজন হলে পুনরাবৃত্তি করতে হবে। সাধারণত এটি দিনে তিন থেকে চারবার বা কমপক্ষে দুইবার প্রয়োগ করা উচিত। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, যদি শরীরের অনেক জায়গা আক্রান্ত হয় তবে এক সপ্তাহে সর্বোচ্চ ৫০০ গ্রাম পর্যন্ত ব্যবহার করা যাবে। শুধুমাত্র বাহ্যিক প্রয়োগ এর জন্য।
Contraindications
এই টপিক্যাল এজেন্ট এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতার ইতিহাস আছে এমন রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
Side Effects
দীর্ঘদিন ব্যবহারের ফলে ফলিকুলাইটিস হতে পারে, তখন ব্যবহার বন্ধ করতে হবে।
Pregnancy & Lactation
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সাদা নরম প্যারাফিন এবং তরল প্যারাফিন এর নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি কিন্তু এই সময় এটির ব্যবহার ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত নয়।
Precautions & Warnings
ফলিকুলাইটিস হওয়ার প্রবণতা কমাতে চুল যেদিকে বৃদ্ধি পায় এই টপিক্যাল এজেন্ট সেই অভিমুখে প্রয়োগ করতে হবে।
Therapeutic Class
Emollients & combined preparations
Storage Conditions
৩০°সে. তাপমাত্রার উপরে সংরক্ষন করবেন না। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।