Indications
ননসিরোটিক, নন-অ্যালকোহলিক স্টিটোহেপাটাইটিস (ন্যাশ) সহ মাঝারি থেকে জটিল লিভার ফাইব্রোসিস (এফ২ থেকে এফ৩ স্টেজ এর ফাইব্রোসিস) এ আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিৎসায় রেসমেটিরম ট্যাবলেট পরিমিত খাবার এবং ব্যায়ামের সাথে নির্দেশিত।
Composition
Pharmacology
রেসমেটিরম থাইরয়েড হরমোন রিসেপ্টর-বিটা চআর-বিটা) এর একটি আংশিক অ্যাগোনিস্ট। টিএইচঅ-ার-বিটা এক্টিভেশনের একটি ইন ভিট্রো পরীক্ষায় দেখা গেছে যে, ট্রাইআয়োডোথাইরোনিন (টি৩) এর তুলনায় রেসমেটিরম ০.২১ মাইক্রোমিটার এর ইসি৫০ দিয়ে সর্বোচ্চ ৮৩.৮% কার্যকারিতা প্রদর্শন করে। একই পরীক্ষায় থাইরয়েড হরমোন রিসেপ্টর-আলফা (টিএইচ- আর-আলফা) অ্যাগোনিজম এর ক্ষেত্রে রেসমেটিরম ৩.৭৪ মাইক্রোমিটার এর ইসি৫০ এ টি৩ এর তুলনায় ৪৮.৬% কার্যকারিতা প্রদর্শন করে। লিভারের টিএইচআর এর প্রধান ধরন হল টিএইচআর-বিটা এবং লিভারে এটি উদ্দীপিত হলে ইন্ট্রাহেপাটিক ট্রাইগিসারাইড কমায়।
Dosage & Administration
রেসমেটিরম এর মাত্রা রোগীর শারীরিক ওজনের উপর নির্ভরশীল। রোগীর ওজন যদিঃ ১০০ কেজির কম হয়, তাহলে দিনে ৮০ মি.গ্রা. রেসমেটিরম মুখে সেব্য। ১০০ কেজি বা তার থেকে বেশী হয়, তাহলে দিনে ১০০ মি.গ্রা. রেসমেটিরম মুখে সেব্য। রেসমেটিরম খাবারের সাথে অথবা খাবার ছাড়া সেবন করা যায়।
Contraindications
Side Effects
রেসমেটিরম এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হল: ডায়রিয়া বমি বমি ভাব বমি পেট ব্যথা মাথা ঘোরা চুলকানি কোষ্ঠকাঠিন্য।
Pregnancy & Lactation
গর্ভাবস্থায় : গর্ভবতী মা রেসমেটিরম সেবন করলে, ওষুধের কারনে জন্মগত ত্রুটি, গর্ভপাত অথবা মা বা ভূণের ওপর অন্য কোন ক্ষতিকর প্রভাবের ঝুঁকি মুল্যায়নের জন্য কোন তথ্য পাওয়া যায়নি। মাতৃদুগ্ধ প্রদানের সময় : মানব বা প্রাণির দুধে রেসমেটিরম নিঃসৃত হওয়া, স্তন্যপানকারী শিশুর উপর অথবা দুধ উৎপাদনের উপর ওষুধটির প্রভাব সম্পর্কিত কোন তথ্য নেই। রেসমেটিরম দিয়ে চিকিৎসাকালে স্তন্যপানে শিশুর বৃদ্ধি ও স্বাস্থ্যগত সুবিধাগুলির সাথে মায়ের চিকিৎসায় রেসমেটিরমের প্রয়োজনীয়তা এবং স্তন্যপানকারী শিশুর উপর রেসমেটিরম বা মায়ের স্বাস্থ্যগত কারন সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়াসমূহ বিবেচনা করা উচিৎ।
Precautions & Warnings
হেপাটোটক্সিসিটি : রেসমেটিরম ব্যবহারে হেপাটোটক্সিসিটি পরিলক্ষিত হয়। রেসমেটিরম দিয়ে চিকিৎসা চলাকালীন সময়ে লিভারের এনজাইম বাড়া, লিভার সম্পর্কিত পার্শ্বপ্রতিক্রিয়া এবং হেপাটোটক্সিসিটির লক্ষণ ও উপসর্গর জন্য রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। হেপাটোটক্সিসিটি হলে রেসমেটিরম বন্ধ রেখে রোগীর অবস্থা পর্যবেক্ষণ অব্যাহত রাখা উচিৎ। রোগীর অবস্থা স্বাভাবিক হলে রেসমেটিরম পুনরায় শুরু করার সম্ভাব্য ঝুঁকি এবং সুবিধাসমূহ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে পিত্তথলি সম্পর্কিত পার্শ্বপ্রতিক্রিয়া : ক্লিনিকাল ট্রায়ালগুলিতে, রেসমেটিরম দিয়ে চিকিৎসা করা রোগীদের মধ্যে কোলেলিথিয়াসিস, একিউট কোলেসিস্টাইটিস এবং অবস্ট্রাকটিভ প্যানক্রিয়াটাইটিস (পিত্তথলির পাথর) পরিলক্ষিত হয়েছে। কোলেলিথিয়াসিস সন্দেহ হলে, গলবাডারের সমস্যা হলে, পিত্তথলির পরীক্ষা এবং উপযুক্ত ক্লিনিকাল ফলো-আপ করতে হবে। সমস্যা ভালো না হওয়া পর্যন্ত রেসমেটিরম দিয়ে চিকিৎসা বন্ধ রাখা উচিৎ। স্ট্যাটিনের সাথে প্রতিক্রিয়া : রেসমেটিরমের সাথে এ্যাটোরভাস্ট্যাটিন, প্রাভাস্ট্যাটিন, রোসুভাস্ট্যাটিন এবং সিমভাস্ট্যাটিন একত্রে ব্যবহার করলে রক্তে এসব ওষুধের মাত্রা বেড়ে যেতে পারে যা এই ওষুধগুলির পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই একই সাথে ব্যবহারকালে এসব স্ট্যাটিন এর মাত্রা সমন্বয় করা উচিৎ।
Therapeutic Class
Storage Conditions
আলো থেকে দূরে শুষ্ক স্থানে ও ৩০°সে এর নিচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।