MEDIXOBD.COM

Terabac IV Infusion

Terabac IV Infusion

Lefamulin Acetate

Incepta Pharmaceuticals Ltd.

Unit Price : 900.00 

Another Brands

Indications

লেফামিউলিন অ্যাসিটেট প্রাপ্তবয়স্কদের কমিউনিটি একোয়ার্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া (সিএবিপি) চিকিৎসার জন্য নির্দেশিত যা স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস (মেথিসিলিন-সংবেদনশীল আইসোলেটস), হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, লেজিওনেলা নিউমোফিলা, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং ক্লামিডোফিলা নিউমোনিয়া নামক সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট।

Composition

Pharmacology

লেফামিউলিন অ্যাসিটেট একটি সেমি সিন্থেটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট লেফামিউলিনের প্রিপারেশন যা ট্যাবলেট এবং ইনজেকশনের জন্য প্রযোজ্য। লেফামিউলিনের একটি অনন্য বৈশিষ্ট আছে যা নিউমোনিয়ার জন্য দায়ী রেজিসট্যান্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। লেফামিউলিন একটি সিস্টেমিক প্লোরোমিউটিলিন অ্যান্টিব্যাকটেরিয়াল। এটি ব্যাকটেরিয়ার 50s সাবইউনিটের 23s rRNA এর বিরুদ্ধে ডোমেইন V এর অর্ন্তভূক্ত পেপটিডাইল ট্রান্সফারেজ সেন্টার A এবং P সাইটের সাথে পারস্পারিক ক্রিয়ার মাধ্যমে প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয়।

Dosage & Administration

প্রাপ্তবয়স্কদের কমিউনিটি একোয়ার্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া চিকিৎসার জন্য লেফামিউলিন এর ডোজ : লেফামিউলিন ১৫০ মি.গ্রা. আইভি ইনফিউশন ৬০ মিনিট ধরে ১২ ঘন্টা পর পর ৫ থেকে ৭ দিন দিতে হবে (বিকল্প হিসেবে লেফামিউলিন ৬০০ মি.গ্রা. ট্যাবলেটে পরিবর্তন করা যাবে যা প্রতি ১২ ঘন্টা পর পর রোগের তীব্রতার উপর নির্ভর করে দেয়া যাবে) । লেফামিউলিন ৬০০ মি.গ্রা. ট্যাবলেট ১২ ঘন্টা পর পর রোগের তীব্রতার উপর নির্ভর করে ৫ দিন পর্যন্ত দেয়া যাবে। তীব্র লিভার অকার্যকরী রোগীদের জন্য ডোজ সমন্বয় প্রয়োজন রয়েছে। হেপাটিক ইমপেয়ারমেন্ট রোগীদের জন্য ডোজ সামজস্যতা লেফামিউলিন আইভি ইনফিউশন এর জন্য ইনজেকশন : তীব্র লিভার অকার্যকরী রোগীদের জন্য প্রতি ২৪ ঘন্টা পর পর ৬০ মিনিটের বেশি শিরায় প্রবেশ করানো লেফামিউলিন ইনজেকশনের ডোজ কমিয়ে ১৫০ মিগ্রা করুন। মৃদু বা সীমিত লিভার অকার্যকর রোগীদের জন্য লেফামিউলিন ইনজেকশন এর কোনো ডোজ সমন্বয়ের প্রয়োজন নেই। লেফামিউলিন ট্যাবলেট : সীমিত বা তীব্র লিভার অকার্যকর রোগীদের জন্য লেফামিউলিন ট্যাবলেটগুলির অপর্যাপ্ততা ডাটা থাকায় সুপারিশ করা হয় না। মৃদু লিভার অকার্যকর রোগীদের জন্য লেফামিউলিন ট্যাবলেটের ডোজ সমন্বয়ের প্রয়োজন নেই। ঔষধ প্রয়োগের গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী- লেফামিউলিন আইভি ইনফিউশন এর জন্য ইনজেকশন : লেফামিউলিন ইনজেকশন ৬০ মিনিটের বেশি সময় ধরে আইভি ইনফিউশনের মাধ্যমে প্রয়োগ করুন। ব্যবহার করার আগে লেফামিউলিন ইনজেকশনকে সরবরাহকৃত সাইট্রেট বাফারযুক্ত ০.৯% সোডিয়াম ক্লোরাইডের ২৫০ মি.লি. দ্রবণে ডাইলিউট করতে হবে। লেফামিউলিন ট্যাবলেট : লেফামিউলিন ট্যাবলেট খাওয়ার কমপক্ষে ১ ঘন্টা আগে বা ২ ঘন্টা পরে সেবন করতে হবে। লেফামিউলিন ট্যাবলেট গুড়ো বা ভেঙ্গে যাওয়া যাবে না। মিসড ডোজ : যদি একটি ডোজ মিস হয়, রোগীর যত তাড়াতাড়ি সম্ভব ডোজটি গ্রহণ করা উচিত এবং পরবর্তী নির্ধারিত ডোজের ৮ ঘন্টা পূর্ব পর্যন্ত। যদি পরবর্তী নির্ধারিত ডোজের সময় ৮ ঘন্টা থেকে কম থাকে, তাহলে মিস করা ডোজটি গ্রহণ করা যাবে না এবং পরবর্তী নির্ধারিত সময়ে ডোজ গ্রহণ করতে হবে। আইভি ইনফিউশনের জন্য লেফামিউলিন ইনজেকশনের প্রস্তুতি : ১৫ মি.লি. লেফামিউলিন ইনজেকশনকে সরবরাহকৃত ২৫০ মি.লি. সাইট্রেট বাফারযুক্ত ০.৯% সোডিয়াম কোরাইড বোতলে ডাইলিউট করুন। ডাইলিউট বোতলে লেফামিউলিন ইনজেকশন যোগ করার সময় অ্যাসেপটিক কৌশল ব্যবহার করুন। পুঙ্খানুপুঙ্খভাবে মিক্স করুন। ডাইলিউটেড দ্রবণটি পরিষ্কার হলে এবং পাত্রটি ক্ষতিগ্রস্থ না হলেই ব্যবহার ডাইলিউটেড বোতলটি সিরিজ সংযোগে ব্যবহার করবেন না। করুন। ডাইলিউটেড বোতলে অন্যান্য এডিটিভস যোগ করবেন না কারণ তাদের সঙ্গে লেফামিউলিন ইনজেকশনের সামঞ্জস্যতা প্রতিষ্ঠিত হয়নি। ডাইলিউটেড দ্রবণটি ২৪ ঘন্টা পর্যন্ত কক্ষ তাপমাত্রায় এবং ৪৮ ঘন্টা পর্যন্ত রেফ্রিজারেটরে যাবে।

Contraindications

লেফামিউলিন, প্রোরোমিউটিলিন শ্রেণীর ঔষধ বা লেফামিউলিন এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এবং CYP3A4 সাবস্ট্রেটগুলো যা QT ব্যবধানকে দীর্ঘায়িত করে এমন ক্ষেত্রে লেফামিউলিন ব্যবহার করা যাবে না।

Side Effects

লেফামিউলিন অ্যাসিটেট ইনজেকশনের সবচেয়ে সাধারণ প্রতিক্রিয়া হল প্রয়োগের স্থানে প্রতিক্রিয়া, হেপাটিক এনজাইম বৃদ্ধি, বমি বমি ভাব, হাইপারক্যালেমিয়া, অনিদ্রা, মাথা ব্যথা এবং লেফামিউলিন ট্যাবলেটগুলোর ক্ষেত্রে ডায়রিয়া, বমি বমি ভাব, বমি, হেপাটিক এনজাইম বৃদ্ধি দেখা যায়।

Pregnancy & Lactation

গর্ভাবস্থায় : গর্ভবতী মহিলাদের মধ্যে কোনও ক্লিনিক্যাল গবেষণা করা হয়নি। প্রাণীজ গবেষণায় দেখা যায় যে লেফামিউলিন গ্রহণের ফলে স্টিল বার্থের ঘটনা বেড়ে যায়। CAP রোগীদের সিস্টেমিক এক্সপোজারের চেয়ে কম সিস্টেমিক এক্সপোজারে ইঁদুরের মধ্যেও বিকলাঙ্গতা লক্ষ্য করা গেছে। গর্ভাবস্থায় লেফামিউলিন আই ভি ব্যবহার করার ক্ষেত্রে মা এবং ভ্রুণের সম্ভাব্য ঝুঁকিকে বিবেচনা করতে হবে। স্তন্যদানকালে : মানুষের দুধে লেফামিউলিন এর উপস্থিতি, বুকের দুধ খাওয়ানো শিশুর উপর এর প্রভাব বা দুধ উৎপাদনের উপর এর প্রভাব সম্পর্কিত কোন তথ্য নেই। প্রাণীজ গবেষণায় দেখা যায় যে, লেফামুলিন স্তন্যদানকারী ইঁদুরের দুধে ঘনীভূত হয়। QT ব্যবধান দীর্ঘায়িতকরণসহ গুরুতর প্রতিকূল প্রতিক্রিয়ার সম্ভাবনার কারণে, একজন মহিলাকে লেফামিউলিন আই ভি দিয়ে চিকিৎসা চলাকালীন সময় এবং চূড়ান্ত ডোজের ২ দিন পর পর্যন্ত বুকের দুধ পাম্প করে ফেলে দেওয়া উচিত।

Precautions & Warnings

লেফামিউলিন অ্যাসিটেট আইভি সহ অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ব্যবহারের ফলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল-সম্পর্কিত রোগ (CDAD) পরিলক্ষিত হয়েছে। CDAD এর তীব্রতা হালকা ডায়রিয়া থেকে মারাত্মক কোলাইটিস পর্যন্ত হতে পারে। যে সকল রোগীদের ডায়রিয়া বা কোলাইটিস, সিউডোমেমব্রেনাস কোলাইটিস, বিষাক্ত মেগাকোলন বা কোলন ছিদ্রের উপসর্গ দেখা দেয় তাদের ক্ষেত্রে এই সকল রোগ নির্ণয়ের বিষয়টি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। লেফামিউলিন আই ভি কিছু রোগীর ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ECG) এর QT ব্যবধান দীর্ঘায়িত করার সম্ভাবনা রয়েছে। নিম্নলিখিত রোগীদের মধ্যে লেফামিউলিন আই ভি ব্যবহার এড়িয়ে চলুন- পূর্বে জানা QT ব্যবধানের দীর্ঘায়িত রোগীদের যেসব রোগীদের ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া সহ টরসেডস ডি পয়েন্টস আছে যেসব রোগীদের ক্লাস IA (উদাহরণস্বরূপ- কুইনিডিন, প্রোকেনামাইড) বা ক্লাস IIIA (উদাহরণস্বরূপ, অ্যামিওডারোন, সোটালল) অ্যান্টিঅ্যারিদমিক এজেন্ট দেয়া হচ্ছে QT ব্যবধানকে দীর্ঘায়িত করে এমন অন্যান্য ওষুধ গ্রহণকারী রোগীরা, যেমন অ্যান্টিসাইকোটিকস, এরিথ্রোমাইসিন, পিমোজাইড, মক্সিফ্লক্সাসিন এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস

Therapeutic Class

Other antibacterial preparation

Storage Conditions

ইনজেকশন : ফ্রিজে ২° সে. থেকে ৮° সে. এ সংরক্ষণ করুন। হিমায়িত করবেন না এবং আলো থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। ট্যাবলেট : ৩০° সে. তাপমাত্রার উপরে সংরক্ষণ করবেন না। শুকনো স্থানে রাখুন। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।