MEDIXOBD.COM

Tanpot Plus Tablet

Tanpot Plus Tablet

Losartan Potassium + Hydrochlorothiazide

Albion Laboratories Limited

Unit Price : 10.00 (5 x 10: 500.00)

Another Brands

Indications

ইহা উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত। এছাড়াও লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সম্পন্ন উচ্চরক্তচাপের রোগীদের স্ট্রোকের ঝুঁকি কমাতে এর নির্দেশনা রয়েছে।

Composition

Pharmacology

অ্যানজিওটেনসিন II (যা তৈরী হয় অ্যানজিওটেনসিন I থেকে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম প্রভাবিত বিক্রিয়ার মাধ্যমে), যা একটি শক্তিশালী ভেসোকন্সট্রিকটর, যা প্রাথমিক ভেসোঅ্যাকটিভ হরমোন রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম-এর এবং উচ্চরক্তচাপের প্যাথোফিজিওলজির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অ্যাড্রেনাল করটেক্স থেকে অ্যালডোসটেরনের নিঃসরণর বাড়ায়। লোসারটান এবং এর প্রধান সক্রিয় মেটাবোলাইট অ্যানজিওটেনসিন II এর ভেসোকন্সট্রিকটর ও অ্যালডোসটেরন-সিক্রেটিং এফেক্ট-এ বাধা দেয় সুনির্দিষ্টভাবে AT 1 রিসেপ্টর (যা পাওয়া যায় বিভিন্ন টিস্যুতে যেমন- ভাস্কুলার স্মুথ মাসল্‌, অ্যাড্রেনাল গ্ল্যান্ড) এর সাথে অ্যানজিওটেনসিন II এর যুক্ত হওয়া বন্ধ করার মাধ্যমে। ইন ভিটরো বাইন্ডিং পরীক্ষায় দেখা গেছে যে, AT 1 রিসেপ্টর এ লোসারটান একটি পরিবর্তনীয়, প্রতিযোগিতামূলক ইনহিবিটর AT 1 রিসেপ্টরের। লোসারটান এবং এর অ্যাকটিভ মেটাবোলাইট ACE-কে (একটি এনজাইম যা অ্যানজিওটেনসিন I থেকে অ্যানজিওটেনসিন II  করে এবং ব্র্যাডিকাইনিন কে ভাঙ্গে); বাধা দেয়না এবং কার্ডিওভাস্কুলার রেগুলেশনে গুরুত্বপূর্ণ হরমোন রিসেপ্টর বা এর আয়ন চ্যানেলগুলোকে বাধা দেয়না। হাইড্রোক্লোরোথায়াজাইড একটি থায়াজাইড ডাইইউরেটিক। থায়াজাইড রেনাল টিউবুলার মেকানিজমের ইলেকট্রোলাইট রিঅ্যাবসর্পসনকে প্রভাবিত করে, যা সরাসরি সোডিয়াম ও ক্লোরাইডের প্রায় সমপরিমাণ নিস্কাশন বাড়ায়। এছাড়া বিপরীতভাবে, হাইড্রোক্লোরোথায়াজাইড ডাইইউরেটিক অ্যাকশনের মাধ্যমে প্লাজমা ভল্যুম কমায় যার ফলাফলে রেনিনের সক্রিয়তা বাড়ে, যা অ্যালডোসটেরনের নিঃসরণ বাড়ায়, যা মূত্রে পটাশিয়ামের নিঃস্কাশন বাড়ায় এবং সিরামে পটাশিয়ামের পরিমাণ কমায়। রেনাল-অ্যালডোসটেরন লিংক অ্যানজিওটেনসিন দ্বারা পরিচালিত হয়, এ জন্য একই সাথে অ্যানজিওটেনসিন II রিসেপ্টর অ্যানটাগোনিস্ট ব্যবহার করার ফলে, ডাইইউরেটিক দ্বারা যে পটাশিয়াম হারানোর সম্ভাবনা থাকে, তা নাকচ করে দেয়।

Dosage & Administration

উচ্চরক্তচাপ - সাধারণতঃ ৫০/১২.৫ মি.গ্রা. প্রতিদিন একটি ট্যাবলেট। যেসব রোগীর উচ্চরক্তচাপ প্রতিদিন ১টি ৫০/১২.৫ মি.গ্রা. ট্যাবলেটে যথেষ্ঠ পরিমাণে নিয়ন্ত্রিত হয়না, তাদের ক্ষেত্রে প্রতিদিন ১টি ১০০/২৫ মি.গ্রা. ট্যাবলেট পর্যন্ত দেওয়া যেতে পারে। যে সমস্ত রোগীদের রক্তচাপ লোসারটান ১০০ মি.গ্রা. দিয়ে পর্যাপ্ত নিয়ন্ত্রিত হয়না তাদের ১০০/১২.৫ মি.গ্রা. এ পরিবর্তন করতে হবে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি সম্পন্ন উচ্চরক্তচাপের রোগীদের প্রারম্ভিক মাত্রা ৫০/১২.৫ মি.গ্রা., যদি আরো রক্তচাপ কমানোর প্রয়োজন হয় তবে ১০০/১২.৫ মি.গ্রা. দেয়া যেতে পারে, পরবর্তীতে ১০০/২৫ মি.গ্রা. দেয়া যেতে পারে যদি প্রয়োজন হয়। সর্বোচ্চ মাত্রা ১০০/২৫ মি.গ্রা. প্রতিদিন ১টি ট্যাবলেট। সাধারণতঃ চিকিৎসা শুরুর ৩ সপ্তাহর মধ্যে এর এন্টিহাইপারটেনসিভ এফেক্ট পাওয়া যায়। বয়স্ক রোগীদের জন্য ৫০/১২.৫ মি.গ্রা. এর কোন মাত্রা পরিবর্তনের প্রয়োজন নাই। কিন্তু, সর্বোচ্চ মাত্রা ১০০/২৫ মি.গ্রা. বয়স্ক রোগীদের ক্ষেত্রে শুরুর চিকিৎসা হিসাবে দেওয়া উচিৎ নয়। অতি উচ্চরক্তচাপে - অতি উচ্চরক্তচাপে শুরুর মাত্রা হচ্ছে ৫০/১২.৫ মি.গ্রা. এর ১টি ট্যাবলেট প্রতিদিন। ২-৪ সপ্তাহ চিকিৎসার পরও যেসব রোগী আশানুরূপ ফল পায়না, সে সব রোগীর ক্ষেত্রে মাত্রা হচ্ছে প্রতিদিন ১০০/২৫ মি.গ্রা. এর ১টি ট্যাবলেট। সর্বোচ্চ মাত্রা ১০০/২৫ মি.গ্রা. এর ১টি ট্যাবলেট প্রতিদিন।

Contraindications

লোসারটান ও হাইড্রোক্লোরোথায়াজাইড এর কম্বিনেশন প্রতিনির্দেশিত সেসব রোগীদের ক্ষেত্রে যারা অতিসংবেদনশীল এদের কোন উপাদানের প্রতি। এর হাইড্রোক্লোরোথায়াজাইড উপাদানের জন্য এটি প্রতিনির্দেশিত সেসব রোগীর ক্ষেত্রে যাদের অ্যানিউরিয়া আছে অথবা সালফোনামাইড উদ্ভূত কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল।

Side Effects

Pregnancy & Lactation

গর্ভধারন নিশ্চিত হওয়া মাত্রই ইহার সেবন বন্ধ করতে হবে। অন্যদানকালে ব্যাবহার করা যাবে না কারন মাতৃদুগ্ধের সাথে এটি নিঃসৃত হয় কিনা তা এখনো যানা যায়নি।

Precautions & Warnings

হাইপারসেনসিটিভিটি অ্যানজিওএডেমা। ইলেকট্রোলাইট ইমব্যালান্স এর সম্ভাবনা দূর করার জন্য পিরিয়ডিক ইলেকট্রোলাইট পরীক্ষা করে দেখা উচিৎ। দূর্লভ ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া দেখা দিতে পারে, বিশেষতঃ অতিরিক ডাইইউরেসিসে, যখন মারাত্মক সিরোসিস থাকে, অথবা দীর্ঘদিন চিকিৎসার পর। বৃক্কের অসমকার্যকারিতায় সিম্পটোমেটিক হাইপোটেনশন।

Therapeutic Class

Combined antihypertensive preparations

Storage Conditions

৩০°সে. এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।