Indications
ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ নিম্নলিখিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়- হাড়ের ক্ষয় (অস্টিওপােরােসিস) দুর্বল হাড় (অস্টিওম্যালাসিয়া, অস্টিওপেনিয়া) রিকেটস প্যারাথাইরয়েড গ্রন্থির ক্রিয়াকলাপ হ্রাস (হাইপােপ্যারাথাইরয়ডিজম) প্রচ্ছন্ন টিটেনি (নির্দিষ্ট পেশী রোগ) পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ নিশ্চিত করতে, এটি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে। যেমন- গর্ভাবস্থা এবং স্তন্যদান মেনােপােজাল অস্টিওপােরােসিস সিনাইল অস্টিওপােরোসিস ঔষধ যেমন- ফেনাইটোইন, ফেনােরবিটাল বা প্রেভনিসােলন জাতীয় ঔষধ অস্টিওপােরােসিস প্ররোচিত করে।
Composition
- ৫০০ মিগ্রা ও ২০০ আইইউ ট্যাবলেট : প্রতিটি ফিল্ম-কোটেড ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট বিপি (এগশেল থেকে তৈরি) ১২৫০ মিগ্রা যা ৫০০ মিগ্রা মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং কোলেক্যালসিফেরল (ভিটামিন ডি৩) বিপি ২০০ আইইউ।
- ৬০০ মিগ্রা ও ৪০০ আইইউ ট্যাবলেট : প্রতিটি ফিল্ম-কোটে ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট বিপি (এগশেল থেকে তৈরি) ১৫০০ মিগ্রা যা ৬০০ মিগ্রা মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং কোলেক্যালসিফেরল (ভিটামিন ডি৩) বিপি ৪০০ আইইউ।
Pharmacology
ক্যালসিয়াম শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হাড়, স্নায়ু কোষ, পেশী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এবং শরীরের নিয়ন্ত্রক সিস্টেমের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য প্রয়ােজনীয়। যদি রক্তে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে তবে শরীর হাড় থেকে ক্যালসিয়াম নিয়ে নেয়, ফলে হাড় দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন ধরনের হাড়ের ব্যাধি ঘটায়। ভিটামিন ডি৩, শরীরকে ক্যালসিয়াম শােষণে সহায়তা করে। শক্তিশালী হাড় এবং সুস্থ পেশী তৈরি এবং মজবুত রাখার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি৩, এর সঠিক পরিমাণ থাকা শুরুত্বপূর্ণ।
Dosage & Administration
প্রয়ােগের পথ: মুখে সেব্য। সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। শিশু এবং কিশােরদের ক্ষেত্রে ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা।
Contraindications
হইপারক্যালসেমিয়া এবং হাইপারপ্যারাথাইরয়ডিজম হাইপারক্যালসিরিয়া এবং নেফ্রোপিখিয়াসিস অতিসংবেদনশীলতা বৃক্কের অকার্যকারিতা ডিগক্সিন এর সাথে ব্যবহার (রক্তে ক্যালসিয়ামের মাত্রা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হয়)
Side Effects
সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত মুখে সেব্য ক্যালসিয়াম কার্বোনেট গ্রহণে অন্ত্রে অস্বত্তি অনুভূত হতে পাবে, কোষ্ঠকাঠিন্যও দেখা দিতে পারে তবে এগশেল ক্যালসিয়াম দীর্ঘদিন সেবনে নিরাপদ যা অন্ত্রে অস্বত্তি বা কোষ্ঠকাঠিন্য তৈরি করেনা। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: কিডনিতে পাথর, হাইপারক্যালসেমিয়া, আলকালােসিস, ক্ষুধামন্দা।
Pregnancy & Lactation
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইহার ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করে উচিত।
Precautions & Warnings
হাইপারক্যালসেমিয়া হলে মাত্রা বন্ধ করতে হবে। যে সরল রােগীর ক্ষেত্রে কিডনিতে পাথর সৃষ্টির ইতিহাস জানা গিয়েছে তাদেরকে বেশি তরল খাদ্য গ্রহণের জন্য পরামর্শ দেয়া উচিত।
Therapeutic Class
Specific mineral & vitamin combined preparations
Storage Conditions
আলাে থেকে দুরে, ঠান্ডা (৩০° সেলসিয়াস এর নিচে) ও শুকনাে স্থানে রাখুন । সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।