MEDIXOBD.COM

Rehanzil Tablet    

Rehanzil Tablet

Relugolix + Estradiol + Norethindrone

Incepta Pharmaceuticals Ltd.

Unit Price : 100.00 (1 x 10: 1,000.00)

Another Brands

নির্দেশনা

ইহা প্রি-মেনোপোজাল মহিলাদের ইউটেরাইন লিওমায়োমাস (ফাইব্রয়েড) সংশ্লিষ্ট ভারী মাসিক রক্তপাতের চিকিৎসায় নির্দেশিত।

উপাদান

ফার্মাকোলজি

ইহা একটি রেলুগলিক্স, ইস্ট্রাডিওল, নরইথিনড্রোন এসিটেট এর সংমিশ্রণ। রেলুগলিক্স একটি নন-পেপটাইড GnRH রিসেপ্টর এন্টাগোনিস্ট যা প্রতিযোগিতামূলকভাবে পিটুইটারি GnRH রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়, ফলশ্রুতিতে লিউটেনাইজিং হরমোন (LH) এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH)-এর নিঃসরণ হ্রাস পায়, যার ফলে ওভারিওন সেক্স হরমোন ইস্ট্রাডিওল এবং প্রজেস্টেরনের সিরাম ঘনত্ব কমে যায় এবং জরায়ু ফাইব্রয়েড সংশ্লিষ্ট রক্তপাত হ্রাস পায়। প্রোজেস্টেরন প্রতিক্রিয়াশীল টিস্যুতে প্রকাশ পায় এমন নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে ইস্ট্রাডিওল কাজ করে। ইহার একটি উপাদান হিসেবে, শুধুমাত্র রেলুগলিক্স থেকে সঞ্চালিত ইস্ট্রোজেনের ঘনত্ব হ্রাসের কারণে হাড়ের ক্ষয়-ক্ষতি বৃদ্ধি হওয়া কমাতে এক্সোজেনাস ইস্ট্রাডিওল কাজ করে। প্রোজেস্টেরন প্রতিক্রিয়াশীল টিস্যুতে প্রকাশ পায় এমন নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে প্রোজেস্টিন হিসেবে নরইথিনড্রোন কাজ করে। এর একটি উপাদান হিসেবে, নরইথিনড্রোন জরায়ুকে অপ্রতিরোধ্য ইস্ট্রোজেনের সম্ভাব্য এন্ডোমেট্রিয়াল প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করে।

মাত্রা ও সেবনবিধি

ইহা শুরুর আগে গর্ভাবস্থা এবং হরমোনজনিত গর্ভনিরোধক বন্ধ রাখতে হবে। প্রতিদিন মুখে গ্রহণের একটি ট্যাবলেট। ইহা গ্রহণ করতে ভুলে গেলে একই দিনে যত তাড়াতাড়ি সম্ভব মিসড ডোজটি নেওয়া এবং পরের দিন স্বাভাবিক সময়ে নিয়মিত ডোজ পুনরায় শুরু করা দরকার। একই সাথে মুখে গ্রহণের P-gp ইনহিবিটর অনিবার্য হলে, P-gp ইনহিবিটর নেওয়ার কমপক্ষে ৬ ঘন্টা আগে ইহা গ্রহণ করা দরকার। শিশু রোগীদের ক্ষেত্রে এর নিরাপত্তা এবং কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।

প্রতিনির্দেশনা

ধমনি, ভেনাস থ্রোম্বোটিক বা থ্রোম্বোলাইটিক ডিসঅর্ডারের উচ্চ ঝুঁকি। গর্ভাবস্থা। পরিচিত বা জানা অস্টিওপোরোসিস। স্তন্য ক্যান্সার বা ক্যান্সারের ইতিহাস বা অন্যান্য হরমোন-সংবেদনশীল ম্যালিগন্যান্সি। পরিচিত বা জানা হেপাটিক রোগ। অজ্ঞাত অস্বাভাবিক জরায়ুর রক্তপাত। রেলুগলিক্স, ইস্ট্রাডিওল, নরইথিনড্রোন এসিটেট-এর প্রতি অতি সংবেদনশীলতা।

পার্শ্ব প্রতিক্রিয়া

অতি সাধারণ বিরূপ প্রতিক্রিয়ার (ঘটনা ≥৩%) মধ্যে রয়েছে: হট ফ্লাশ, হাইপারহাইড্রোসিস বা রাতে ঘাম হওয়া, জরায়ুর রক্তপাত, অ্যালোপেসিয়া বা মাথায় টাক, যৌনকামনা কমে যাওয়া।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রাণীদেহে গবেষণায় এবং ওষুধের কার্যপ্রণালীর ফলাফলের উপর ভিত্তি করে দেখা যায়, এই ঔষধ গর্ভাবস্থার প্রথম দিকে ক্ষতির কারণ হতে পারে। চিকিৎসাকালীন সময় গর্ভাবস্থা দেখা দিলে এই ঔষধ সেবন বন্ধ করুন। মানুষের দুধে বেলুগলিক্স বা এর বিপাকীয় পদার্থের উপস্থিতি, বুকের দুধ খাওয়ানো শিশুর উপর প্রভাব বা দুধ উৎপাদনের উপর প্রভাব সম্পর্কে কোন তথ্য নেই। স্তন্যদানকারী ইঁদুরের দুধে বেলুগলিক্স শনাক্ত হয়েছিল। যখন কোনো ওষুধ পশুর দুধে পাওয়া যায়, তখন সেই ওষুধটি মানুষের দুধেও থাকার সম্ভাবনা থাকে।

সতর্কতা

থ্রোম্বোলাইটিক ডিসঅর্ডার এবং ভাস্কুলার ইভেন্ট : যদি ধমনি বা শিরাস্থ থ্রম্বোটিক, কার্ডিওভাসকুলার বা সেরিব্রোভাসকুলার ঘটনা ঘটে তবে এই ঔষধ বন্ধ করতে হবে। হাড়ের ক্ষয় : হাড়ের খনিজ ঘনত্ব (BMD) কমে যায় যা পুনরায় সম্পূর্ণরূপে নাও ফিরে আসতে পারে। বিষণ্ণতা, মুড ডিসঅর্ডার এবং আত্মহত্যার প্রচেষ্টা : বিষন্নতা, উদ্বেগ বা অন্যান্য মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে রোগীদের চিকিৎসা নেওয়ার পরামর্শ দিতে হবে। দ্রুত গর্ভধারণের ক্ষতির ঝুঁকি : দ্রুত গর্ভধারণে ক্ষতি হতে পারে। মহিলাদেরকে কার্যকর নন-হরমোনাল গর্ভনিরোধক ব্যবহার করার পরামর্শ দিতে হবে ।

থেরাপিউটিক ক্লাস

Gonadotropin-releasing hormone (GnRH) antagonist

সংরক্ষণ

আলো থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা (৩০°সে.-এর নীচে) স্থানে রাখুন। শিশুদের নাগালের বাহিরে রাখুন।