MEDIXOBD.COM

Joytrip Chewable Tablet

Joytrip Chewable Tablet

Hyoscine Hydrobromide

Navana Pharmaceuticals Ltd.

Unit Price : 20.08 (12's pack: 240.96)

Another Brands

Indications

হাইওসিন হাইড্রোব্রোমাইড ভ্রমণ জনিত বমি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নির্দেশিত।

Composition

Pharmacology

হাইওসিন হাইড্রোব্রোমাইড একটি এ্যান্টি মাসকারিনিক (এ্যান্টি কোলিনার্জিক) ধরনের ওষুধ। হাইওসিন হাইড্রোব্রোমাইড এর অন্য নাম স্কোপুলামিন। এটি ভেস্টিবুলার সিস্টেম থেকে মেসেজকে মস্তিষ্কের ভমিটিং সেন্টারে যেতে বাধা দেওয়ার মাধ্যমে ভ্রমণজনিত বমি প্রতিরোধ করে। মস্তিষ্কের এই অংশটি ভমিটিং রিফ্লেক্স এর সমন্বয় করে।

Dosage & Administration

পূর্ণ বয়স্ক ও ১৩ বছরের উপরে : ২ টি ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪ টি ট্যাবলেট) যাদের বয়স ৭-১২ বছর : ১-২টি ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ টি ট্যাবলেট) যাদের বয়স ৪-৭ বছর : ১ টি ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ টি ট্যাবলেট) যাদের বয়স ৩-৪ বছর : অর্ধেক ট্যাবলেট (২৪ ঘন্টায় সর্বোচ্চ ১ টি ট্যাবলেট) ৩ বছরের নিচে : এই ওষুধ ৩ বছরের নিচে নির্দেশিত নয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহারযোগ্য ।

Contraindications

যাদের গ্লুকোমা/অন্ধত্ব আছে তাদের ক্ষেত্রে হাইওসিন হাইড্রোব্রোমাইড দেওয়া যাবে না।

Side Effects

শুকনো মুখ, ঝিমুনি, ঝাপসা দেখা, প্রস্রাব করতে সমস্যা হতে পারে।

Pregnancy & Lactation

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইহার ব্যবহার প্রযোজ্য নয়।

Precautions & Warnings

তন্দ্রাচ্ছন্নতার কারণ হতে পারে, যদি হয় তাহলে গাড়ি অথবা কোন যন্ত্র চালাবেন না। ফেনোথায়াজিন, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট অথবা অ্যালকোহলের সাথে ব্যবহারে কার্যক্ষমতা বেড়ে যেতে পারে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ব্যবহারে শোষণ কমে যেতে পারে।

Therapeutic Class

Anti-emetic drugs

Storage Conditions

ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।