MEDIXOBD.COM

Caryon Tablet

Caryon Tablet

Dydrogesterone

Incepta Pharmaceuticals Ltd.

Unit Price : 40.00 (3 x 10: 1,200.00)

Another Brands

Indications

প্রোজেস্টেরনের ঘাটতির চিকিৎসা ডাইড্রোজেস্টেরন নিরর্দেশিত, যেমন: থ্রেটেন্ড গর্ভপাত হ্যাবিচুয়াল গর্ভপাত ডিসমেনোরিয়া (মাসিকের সময় প্রচন্ড ব্যথা) এন্ডোমেট্রিওসিস অকার্যকর জরায়ু রক্তপাত (ডিইউবি) সেকেন্ডারি এমেনোরিয়া (ঋতুস্রাব বন্ধ হওয়া) অনিয়মিত মাসিক চক্র অ্যাসিস্টেন্ড রিপ্রোডাক্টিভ টেকনোলজির (এআরটি) অংশ হিসেবে লুটিয়াল সাপোর্টের জন্য লুটিয়াল অপর্যাপ্ততার কারণে বন্ধ্যাত্ম : হরমোন রিপ্লেসমেন্ট থেরাপী (এইচআরটি): অক্ষত জরায়ুতে প্রাকৃতিকভাবে বা অস্ত্রোপচার দ্বারা মেনোপজ হয়েছে এমন মহিলাদের জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে এন্ডোমেট্রিয়ামে ইস্ট্রোজেনের প্রভাব প্রতিহত করতে ব্যবহার করা হয়।

Composition

Pharmacology

ডাইড্রোজেস্টেরন হল একটি মুখে খাওয়ার উপযুক্ত সক্রিয় প্রোজেস্টোজেন যা ইস্ট্রোজেন-প্রাইমন্ড জরায়ুতে একটি সম্পূর্ণ সিক্রেটরি এন্ডোমেট্রিয়াম তৈরি করে যার ফলে এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া এবং ইস্ট্রোজেন দ্বারা প্রভাবিত কার্সিনোজেনেসিসের বর্ধিত ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এটি এন্ডোজেলাস স্লোজেস্টেরনের ঘাটতির ক্ষেত্রে নির্দেশিত হয়। ডাইড্রোজেস্টেরনের কোন ইস্ট্রোজেনিক, এন্ড্রোজেনিক, থার্মোজেনিক, অ্যানাবলিক এবং কটিকয়েড কার্যকারিতা নেই।

Dosage & Administration

প্রোজেস্টেরনের ঘাটতি: থ্রোটন্ড গর্ভপাত : একবারে ৪০ মি.গ্রা. (চারটি ট্যাবলেট), তারপর প্রতি আট ঘণ্টায় ১০ মি.গ্রা. (একটি ট্যাবলেট) যতক্ষণ পর্যন্ত না উপসর্গগুলি দূর হয়। হ্যাবিচুয়াল গর্ভপাত : যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা উচিত, বিশেষত গর্ভধারণের আগে। ১০ মি.গ্রা ডাইড্রোজেস্টেরন মাসিক চক্রের ১১ তম থেকে ২৫ তম দিন পর্যন্ত এবং গর্ভধারণের পর অবিরামভাবে প্রতিদিন দুবার দিতে হবে। গর্ভাবস্থার ২০ তম সপ্তাহ পর্যন্ত যে কোনও হারে চিকিৎসা চালিয়ে যেতে হবে, তারপরে ধীরে ধীরে হ্রাস করা যেতে পারে। ডিসমেনোরিয়া : মাসিক চক্রের ৫ম দিন থেকে ২৫ তম দিন পর্যন্ত প্রতিদিন ১০ মি.গ্রা. (একটি ট্যাবলেট) দুইবেলা সেবন করতে হবে। এন্ডোমেট্রিওসিস : ১০ মি.গ্রা. (একটি ট্যাবলেট) প্রতিদিন দুই বা তিনবার চক্রের ৫ম দিন থেকে ২৫ তম দিন বা অবিরামভাবে সেবন করতে হবে। অকার্যকর জরায়ু রক্তপাত (রক্তপাত বন্ধ করতে) : ১০ মি.গ্রা. (একটি ট্যাবলেট) পাঁচ থেকে সাত দিনের জন্য দিনে দুবার, ইস্ট্রোজেন এর সাথে দিতে হবে। অকার্যকর জরায়ু রক্তপাত (রক্তপাত রোধ করতে) : চক্রের ১১ তম দিন থেকে ২৫ তম দিন পর্যন্ত প্রতিদিন ১০ মি.গ্রা. (একটি ট্যাবলেট) দুবার, ইস্ট্রোজেন এর সাথে দিতে হবে। অ্যামেনোরিয়া : মাসিক চক্রের ১ম দিন থেকে ২৫ তম দিন পর্যন্ত প্রতিদিন একবার একটি ইস্ট্রোজেনের ডোজ এবং সাথে চক্রের ১১ তম দিন থেকে ২৫ তম দিন পর্যন্ত প্রতিদিন দুবার ১০ মি.গ্রা. ডাইড্রোজেস্টেরন দিতে হবে। অনিয়মিত মাসিক চক্র : ১০ মি.গ্রা. (একটি ট্যাবলেট) চক্রের ১১ তম দিন থেকে ২৫ তম দিন পর্যন্ত প্রতিদিন দুবার। লুটিয়াল স্বল্পতাজনিত কারণে বন্ধ্যাত্ব : চক্রের ১৪ তম দিল থেকে ২৫ তম দিন পর্যন্ত প্রতিদিন ১০ মি.গ্রা. (একটি ট্যাবলেট)। কমপক্ষে পরপর ৬টি চক্রের জন্য চিকিৎসা চালিয়ে যেতে হবে। হ্যাবিচুয়াল গর্ভপাতের ক্ষেত্রে উল্লেখিত ডোজগুলি ব্যবহার করে যে কোনও গর্ভাবস্থার প্রথম মাসে এই চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (এআরটি) চিকিৎসার অংশ হিসাবে লুটিয়াল সাপোর্টের জন্য : ১০ মি.গ্রা. দিনে তিনবার (প্রতিদিন তিনটি ট্যাবলেট), গর্ভাবস্থা নিশ্চিত হলে উওসাইট পুনরুদ্ধারের দিন থেকে শুরু করে ১০ সপ্তাহের জন্য দিতে হবে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি : ক্রমাগত ইস্ট্রোজেন থেরাপির সাথে ২৮ দিনের চক্রের মধ্যে ১৪ দিন ধরে প্রতিদিন একটি ট্যাবলেট দিতে হবে। সাইক্লিকাল ইস্ট্রোজেন থেরাপির সাথে ইস্ট্রোজেন থেরাপির শেষ ১২ থেকে ১৪ দিনে প্রতিদিন একটি ট্যাবলেট সেবন করুন। ডাক্তারদের জন্য : যদি এন্ডোমেট্রিয়াল বায়োপসি বা আল্ট্রাসাউন্ড অপর্যাপ্ত প্রোজেস্টেশনাল প্রতিক্রিয়া প্রকাশ করে, তাহলে ২০ মি.গ্রা. ডাইড্রোজেস্টেরন ডোজ নির্ধারণ করা উচিত। রোগীদের জন্য : আপনি যদি নিশ্চিত না হন যে আপনি কি ধরনের ইস্ট্রোজেন থেরাপি করছেন, তাহলে ওষুধ নেওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। মেনার্কির আগে ডাইড্রোজেস্টেরনের কোন প্রাসঙ্গিক ব্যবহার নেই। ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ডাইড্রোজেস্টেরনের নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

Contraindications

কোন মূল উপাদান বা আনুসঙ্গিক উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা যোনিপথে রক্তপাত যা নির্ণয় করা হয়নি প্রোজেস্টোজেন নির্ভর নিওপ্লাজম হয়েছে বা হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে এমন রোগী এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া প্রতিরোধ করতে ব্যবহৃত হয় (ইস্ট্রোজেন ব্যবহার করে এমন মহিলাদের (ক্ষত্রে) থ্রম্বোফ্লেবাইটিস বা থ্রম্বো এম্বোলিক ডিসঅর্ডার সেরিব্রোভাসকুলার বা করোনারি ধমনী রোগ, বা এই অবস্থা অতীতে হয়েছে এমন রোগী হেপাটিক রোগ বা ডিসফাংশন, কোলেস্ট্যাটিক জন্ডিস বা গর্ভাবস্থার ধ্রুরিটাস এবং ডুবিন-জনসন সিন্ড্রোম এবং রটর সিনড্রোমের রোগীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় হারপিস হয়েছে এমন রোগীদের সিকেল সেল অ্যানিমিয়া বিনাইন বা ম্যালিগন্যান্ট লিডার টিউমার যা ওরাল গর্ভনিরোধক ব্যবহারের সময় হয়ে থাকে

Side Effects

ইস্ট্রোজেন ছাড়া ডাইড্রোজেস্টেরন দিয়ে চিকিৎসা করা রোগীদের ক্ষেত্রে ক্লিনিক্যাল পরীক্ষাগুলিতে সবচেয়ে বেশি রিপোর্ট করা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হল বমি বমি ভাব মাসিকের সমস্যা স্তনে ব্যথা/কোমলতা।

Pregnancy & Lactation

এখনও পর্যন্ত গর্ভাবস্থায় ডাইড্রোজেস্টেরন ব্যবহারের ক্ষতিকারক প্রভাবের কোনো তথ্য পাওয়া যায়নি। স্তন্যদানকারী মায়েদের দুধে ডাইড্রোজেস্টেরনের উপস্থিতি পাওয়া যায়; তাই স্তন্যপানকারী বাচ্চাদের ঝুঁকির কথা বাদ দেওয়া যায় না। বুকের দুধ খাওয়ানোর সময় ডাইড্রোজেস্টেরন ব্যবহার করা উচিত নয়। ডাইড্রোজেস্টেরন উর্বরতা হ্রাস করে এমন কোন প্রমাণ নেই।

Precautions & Warnings

অস্বাভাবিক রক্তপাতের জন্য ডাইড্রোজেস্টেরন দিয়ে চিকিৎসা শুরু করার আগে রক্তপাতের কারণ চিহ্নিত করা উচিত। যদি থেরাপির কিছু সময় পরে ব্রেকথ্রু রক্তপাত অথবা ছোপ ছোপ দেখা দেয়, বা চিকিৎসা বন্ধ হওয়ার পরেও চলতে থাকে, তাহলে কারণটি খুঁজে বের করা উচিত, যার মধ্যে এন্ডোমেট্রিয়াল ম্যালিগন্যান্সি বাদ দিতে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করা যেতে পারে। যদি নিম্নলিখিত সমস্যাগুলির মধ্যে যে কোন একটি প্রথমবার ব্যবহার করার সময় ঘটে বা অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে চিকিৎসা নেওয়া বিরত রাখতে হবে। রক্তচাপ বৃদ্ধি চিহ্নিত গুরুতর মাথাব্যথা, মাইগ্রেন বা লক্ষণ যা সেরিব্রাল ইস্কেমিয়া নির্দেশ করতে পারে। শিরাস্থ থ্রম্বো এম্বোলিজমের ঘটনা (ভিটিই) হ্যাবিচুয়াল বা থ্রেটেড গর্ভপাতের ক্ষেত্রে, ভ্রূণের জীবনীশক্তি নিশ্চিত করা উচিত। গর্ভাবস্থা বজায় রয়েছে কিনা এবং ভ্রূণ বেঁচে আছে কিনা তা চিকিৎসার সময় পর্যবেক্ষণ করাও প্রয়োজন। ডাইড্রোজেস্টেরন দ্বারা চিকিৎসা মাঝে মাঝে লিভারের কার্যকারিতা পরিবর্তন করতে পারে, কখনও কখনও যা ক্লিনিক্যাল লক্ষণ প্রদর্শন করে। তাই লিভারের অসুখ রয়েছে বা লিভারের অসুখ ছিল এমন রোগীদের লিভার ফাংশন পরীক্ষাগুলি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত ডাইড্রোজেস্টেরন সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত। গুরুতর হেপাটিক বৈকল্যের রোগীদের ক্ষেত্রে চিকিৎসা বন্ধ করা উচিত। বিষন্নতায় আক্রান্ত রোগীদের অবশ্যই সাবধানে পর্যবেক্ষণ করা উচিত: যদি গুরুতর বিষন্নতার পুনরাবৃত্তি হয়, তবে ডাইড্রোজেস্টেরন দিয়ে চিকিৎসা বন্ধ করতে হবে।

Therapeutic Class

Female Sex hormones

Storage Conditions

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০°সে. তাপমাত্রার নিচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।