Indications
শিশুদের এবং প্রাপ্তবয়ষ্কদের এক বা একাধিক ব্যাকটেরিয়ার সংক্রমণ নিম্নবর্নিত অবস্থায় মেরোপেনেম ট্রাইহাইড্রেট ইনজেক্শন নির্দেশিত- নিউমোনিয়া এবং নসোকোমিয়াল নিউমোনিয়া মূত্রতন্ত্রের সংক্রমণ ইন্ট্রা-অ্যাবডোমিনাল ইনফেকশন স্ত্রীপ্রজননতন্ত্রের ইনফেকশন যেমন এন্ডোমেট্রাইটিস এবং পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ চর্ম ও চর্ম সংক্রান্ত সংক্রমণ মেনিনজাইটিস রক্তের সংক্রমণ ফুসফুসের সংক্রমণসহ সিস্টিক ফাইব্রোসিস ফেব্রাইল নিউট্রোপেনিয়া রোগীদের সংক্রমণের প্রায়োগিক চিকিৎসায়।
Composition
Pharmacology
মেরোপেনেম হচ্ছে কার্বাপেনেম এ্যান্টিবায়োটিক যা ইনজেক্শন হিসাবে ব্যবহারের জন্য। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষন বাধাগ্রস্থ করার মাধ্যমে ব্যাকটেরিসাইডাল কার্যকারিতা প্রদর্শন করে। এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর অতিক্রম করে, এটি সবধরণের সেরিণ বেটা-ল্যাকটামেজের প্রতি কার্যকারিতা দীর্ঘস্থায়ী। এছাড়াও পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এর প্রতি লক্ষনীয় আসক্তির ফলে এটি বিস্তৃত বর্ণালীর গ্রাম-পজেটিভ ও গ্রাম-নেগেটিভ, এ্যরোবিক ও এনএ্যরোবিক ব্যাকটেরিয়ার প্রতি মেরোপেনেমের উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাকটেরিসাইডাল কার্যকারিতা দেখায়।
Dosage & Administration
সংক্রমণের ধরন, অবস্থা এবং রোগীর অবস্থার উপর নির্ভর করে মাত্রা ও চিকিৎসার সময়সীমা নির্ধারিত হবে। প্রতিদিনের নির্দেশিত মাত্রা নিম্নে দেয়া হলো- প্রাপ্তবয়স্কঃ সাধারণ মাত্রা হল ৫০০ মিঃগ্রাঃ থেকে ১ গ্রাম শিরাপথে প্রতি ৮ ঘন্টা পরপর। নিউমোনিয়া, মূত্রতন্ত্রের সংক্রমণ, স্ত্রীপ্রজননতন্ত্রের ইনফেকশন যেমন এন্ডোমেট্রাইটিস, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, চর্ম ও চর্ম সংক্রান্ত সংক্রমণঃ ৫০০ মিঃগ্রাঃ আইভি প্রতি ৮ ঘন্টা পরপর। নসোকোমিয়াল নিউমোনিয়া, পেরিটোনাইটিস, নিউট্রোপেনেক রোগীদের সংক্রমণ এবং রক্তের সংক্রমণঃ ১ গ্রাম আইভি প্রতি ৮ ঘন্টা পরপর। ইন্ট্রা-অ্যাবডোমিনাল ইনফেকশনসঃ ৫০০ মিঃগ্রাঃ থেকে ১ গ্রাম প্রতি ৮ ঘন্টা পরপর। সিস্টিক ফাইব্রোসিসঃ ২ গ্রাম পর্যন্ত ৮ ঘন্টা পরপর। মেনিনজাইটিসঃ ২ গ্রাম আইভি ৮ ঘন্টা পরপর। শিশুঃ ৩ মাস-১২ বছরঃ রোগীর অবস্থা, সংক্রমনের ধরন এবং ব্যাকটেরিয়ার সংবেদনশীলতার উপর ভিত্তি করে শিরাপথে ১০ থেকে ৪০ মিঃগ্রাঃ /কিঃগ্রাঃ প্রতি ৮ ঘন্টা পরপর। ইন্ট্রা-অ্যাবডোমিনাল ইনফেকশনঃ ২০ মিঃগ্রাঃ /কিঃগ্রাঃ প্রতি ৮ ঘন্টা পরপর। সিস্টিক ফাইব্রোসিস (৮-১৮ বছর): ২৫-৪০ মিঃগ্রাঃ /কিঃগ্রাঃ প্রতি ৮ ঘন্টা পরপর। মেনিনজাইটিসঃ শিরাপথে ৪০ মিঃগ্রাঃ/কিঃগ্রাঃ প্রতি ৮ ঘন্টা পরপর। ফেব্রাইল নিউট্রোপেনিয়াঃ ২০ মিঃগ্রাঃ/কিঃগ্রাঃ প্রতি ৮ ঘন্টা পরপর। ৫০ কিঃগ্রাঃ এর অধিক ওজনের শিশুঃ প্রাপ্ত বয়স্কদের সমান মাত্রায়। শিশুদের ক্ষেত্রে যকৃত বা বৃক্কের অসমকার্যকারিতার উপস্থিতি বিরল।
Contraindications
যে সমস্ত রোগী মেরোপেনেমের প্রতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
Side Effects
মেরোপেনেম সাধারনত সুসহনীয়। এছাড়া পার্শ্বপ্রতিক্রিয়া যেমন- ইনফ্লামেশন, থ্রম্বোফ্লেবাইটিস, ইনজেকশনের স্থানে ব্যথা করা, ত্বকের বিক্রিয়া যেমন- র্যাশ, প্রোরাইটিস, আর্টিকারিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, মাথা ব্যথা হতে পারে।
Pregnancy & Lactation
প্রেগন্যান্সি ক্যাটাগরী বি। যদিও গর্ভবতী মহিলাদের উপর পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত ক্লিনিকাল স্ট্যাডি নেই, তবুও গর্ভাবস্থায় যদি একান্তই প্রয়োজন হয় তাহলে দেয়া যেতে পারে। মেরোপেনেমের ব্যবহারে স্তন্যদানকালে সতর্কতা অবলম্বন করা উচিৎ।
Precautions & Warnings
যদি মেরোপেনেমের প্রতি কোন এলার্জিক ক্রিয়া দেখা দেয় তবে মেরোপেনেমের ব্যবহার বন্ধ করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মেরোপেনেমের ব্যবহারের ক্ষেত্রে ট্রান্সএমাইনেজ এবং বিলিরুভীনের মাত্রা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে।
Therapeutic Class
Other beta-lactam Antibiotics
Storage Conditions
ভায়াল আলো ও আর্দ্রতা থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে (৩০ ০ সেঃ তাপমাত্রার নিচে) রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।