Indications
ইরােসিভ ইসােফেগাইটিস নিরাময় : ডেক্সল্যানসােপ্রাজল ইরােসিভ ইসােফেগাইটিস এর সকল গ্রেডের জন্য ৮ সপ্তাহ পর্যন্ত ব্যবহৃত হয়। সুস্থ ইরােসিভ ইসােফেগাইটিস মেইনটেইনেন্স : সুস্থ ইরােসিভ ইসােফেগাইটিস এবং বুকজ্বালা নিরাময়ের জন্য ডেক্সল্যানসােপ্রাজল ৬ মান পর্যন্ত ব্যবহৃত হয়। সিমটোমেটিক নন-ইরােসিভ গ্যা্টরোইসােফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ : ডেক্সল্যানসােপ্রাজল বুক জ্বালাপােড়া, সিমটোমেটিক নন-ইরােসিভ গ্যাস্ট্রোইসােফেজিয়াল রিফ্লাক্স রোগের চিকিৎসায় ৪ সপ্তাহ পর্যন্ত ব্যবহৃত হয়।
Composition
Pharmacology
ডেক্সল্যানসােপ্রাজল ডুয়েল ডিলেইড রিলিজ ক্যাপসুল একটি প্রােটন পাম্প ইনহিবিটর (পিপিআই) যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে (H + /K + )-ATPase কে সুনির্দিষ্টভাবে বাধা প্রদান করে গ্যাস্ট্রিক এসিড নিঃসরণ প্রতিরোধ করে। ডেক্সল্যানসােপ্রাজল প্রােটন পাম্পের উপর নির্দিষ্টভাবে কাজ করে এসিড উৎপাদনের চূড়ান্ত ধাপ বন্ধ করে। ডেক্সল্যানসােপ্রাজল হচ্ছে ল্যানসােপ্রাজল (যা R এবং S এনানসিওমার এর একটি রেসেমিক মিশ্রন) এর R-এনানসিওমার। ডেক্সল্যানসােপ্রাজল ভুয়েল ডিলেইড রিলিজ ক্যাপসুল হিসেবে মুখে সেবনের জন্য সরবরাহ করা হয়। এই ক্যাপসুলে রয়েছে দুই ধরনের এন্টেরিক কোটেড গ্রানুয়েলস যাদের ভিন্ন ভিন্ন pH এ নিঃসরণ ঘটে। ডুয়েল ডিলেইড বিলিজ প্রক্রিয়ায় তৈরী ডেক্সল্যানসােপ্রাজল সেবনের পর প্লাজমার ঘনত্ব সময় প্রােফাইলে দুটি নির্দিষ্ট নিঃসরণ দেয়। প্রথম নিঃসরণ দেয় সেবনের ১ থেকে ২ ঘন্টার মধ্যে এবং পরবর্তী নিঃসরণ দেয় ৪ থেকে ৫ ঘন্টা পর। ডেক্সল্যানসােপ্রাজল সেবনের পর মাত্রা পরিবর্তনের সাথে সাথে C max এবং AUC পরিবর্তিত হয়। ডেক্সল্যানসােপ্রাজল দ্রুত লিভারের মাধ্যমে মেটাবােলাইজড হয়ে প্রস্রাব দিয়ে শরীর থেকে বের হয়।
Dosage & Administration
ডেক্সল্যানসােপ্রাজল এর মাত্রা ও সেবনবিধি- সুস্থ ইরােসিভ ইসােফেগাইটিস মেইনটেইনেন্স এবং বুক জ্বালাপােড়া নিরাময় : ৩০ মি.গ্রা. প্রতিদিন ১ টি সিমটোমেটিক নন-ইরােসিভ গ্যাস্ট্রোইসােফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ : ৩০ মি.গ্রা. প্রতিদিন ১ টি করে ৪ সপ্তাহ পর্যন্ত ইরােসিভ ইসােফেগাইটিস নিরাময় : ৬০ মি.গ্রা. প্রতিদিন ১ টি করে ৮ সপ্তাহ পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
Contraindications
ডেক্সল্যানসােপ্রাজল এব কোন উপাদানের প্রতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
Side Effects
সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়া: ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, বমি ও পেটে গ্যাস।
Pregnancy & Lactation
প্রেগন্যান্সী ক্যাটাগরী বি। গর্ভাবস্থায় ডেক্সল্যানসােপ্রাজল এর ব্যবহার সম্ভবত নিরাপদ, যদিও সম্পূর্ণ ঝুকি সম্পর্কে এখনাে জানা যায়নি। স্তন্যদানকালে ও স্তন্যদানকারী মহিলাদের উপর ডেক্সল্যানসােপ্রাজল এর নিয়ন্ত্রিত ও যথেষ্ট তথ্য নেই।
Precautions & Warnings
গ্যাস্ট্রিক ক্যান্সার রোগ, ক্লসট্রিডিয়াম ডিফিসিলি জনিত ডাইরিয়া, হাড় ভাঙ্গা, হাইপােম্যাগনেসেমিয়া, মিথােট্রিক্সেট এবং ডেক্স্যানসােগ্রাজলের একই সঙ্গে ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিৎ।
Therapeutic Class
Proton Pump Inhibitor
Storage Conditions
আলো থেকে দূরে, ৩০° সে, তাপমাত্রার নিচে ও শুদ্ধ স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।