MEDIXOBD.COM

Camphor Plus Cream

Camphor Plus Cream

Methyl Salicylate + Menthol + Camphor

NIPRO JMI Pharma Ltd.

Unit Price : 120.00 

Another Brands

Indications

এই ক্রীম ব্যবহারের ফলে মাংসপেশী এবং হাড়ের সংযোগস্থলের ছোটখাটো ব্যথা থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া যায়। তাছাড়া পিঠের ব্যথা, কোমরের ব্যথা, বাতজ্বর জনিত ব্যথা, টেন্ডন এবং লিগামেন্ট এর ব্যথা, আর্থ্রাইটিক ব্যথার ক্ষেত্রেও এটি নির্দেশিত। বিভিন্ন ধরনের ডাবল বাইন্ড ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে যে এই ক্রীম আর্থ্রাইটিস এবং মাংসপেশীর ছোটখাটো ব্যথার ক্ষেত্রে কার্যকরী।

Composition

  • Methyl Salicylate BP 300 mg
  • Menthol BP 100 mg
  • Camphor BP 40 mg
  • Wintergreen oil (as Methyl salicylate) 122.70 mg
  • Mentha Piperita (as Menthol) 415.40 mg
  • Cinnamomum Camphora (as Camphor) 415.40 mg

Pharmacology

ব্যথা প্রশমনের ক্ষেত্রে এই ক্রীমের প্রতিটি উপাদানই কাজ করে ভিন্ন ভিন্ন ভাবে। এ সকল উপাদানের মাঝে একটি উপাদান হলো ক্যামফর যা মাংশপেশীর সংকোচন রোধ করে। এটি ক্যালসিয়াম আয়নের প্রবাহকে বাধা দানের মাধ্যমে মাংশপেশীর অনিয়মিত সংকোচন রোধ করে। ক্যামফর এর আরও একটি কাজ হলো এটি ব্যথার থ্রেশহোল্ড বাড়িয়ে দিয়ে ব্যথানাশক হিসাবে কাজ করে। মিথাইল স্যালিসাইলেট স্যালিসাইলিক এসিডে রূপান্তরিত হয়ে সাইক্লোঅক্সিজিনেস এনজাইমকে বাধা প্রদান করে। যার ফলে প্রোস্টাগান্ডিন তৈরী বন্ধ হয় এবং ব্যথা প্রশমিত হয়। কোল্ড রিসেপ্‌টরকে স্টিমুলেট করার মাধ্যমে মেনথল ঠান্ডা ও মোলায়েম অনুভুতি দেয় এবং এর মাধ্যমে ব্যথা প্রশমিত করে।

Dosage & Administration

প্রাপ্তবয়স্ক এবং ২ বছর বা তার বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে : ব্যথা যুক্ত স্থানে ভালভাবে ক্রীমটি লাগান এবং মিশে যাওয়ার আগ পর্যন্ত আস্তে আস্তে মালিশ করুন। দিনে ৩-৪ বারের বেশি ব্যবহার করা যাবেনা। যদি অবস্থার অবনতি হয় অথবা লক্ষণ সমূহ ৭ দিনের বেশি সময় ধরে থাকে অথবা শেষ হবার পর কিছু দিনের মাঝে আবার দেখা যায়, তাহলে ব্যবহার বন্ধ করন এবং ডাক্তারের পরামর্শ নিন। ২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে : পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

Contraindications

স্যালিসাইলেট এর প্রতি এলার্জি অথবা অন্য যে কোন ধরনের এলার্জির ক্ষেত্রে এবং ভাষ স্থানের ক্ষেত্রে এটি বিপরীত নির্দেশিত।

Side Effects

চামড়ায় লাল লাল ভাব এবং জ্বালা যন্ত্রণা হতে পারে, বিশেষ করে ঐসব মানুষের ক্ষেত্রে যাদের চামড়া অনেক সংবেদনশীল ব্যবহারকৃত জায়গায় স্বল্প মাত্রায় ফুসকুড়ি, চুলকানি, লাল লাল দাগ হতে পারে ও চামড়া উঠতে পারে।

Pregnancy & Lactation

এই ঔষধ শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যেতে পারে।

Precautions & Warnings

নিম্নলিখিত বিষয় গুলো মাথায় রেখে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। যেমন: শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য, নির্দেশিকা অনুযায়ী ব্যবহার করন হিটিং প্যাডের সাথে ব্যবহার করা যাবে না, শিশুদের নাগালের বাইরে রাখুন, শক্তভাবে ব্যান্ডেজ দিয়ে বাঁধবেন না, মুখের ভেতর যেন চলে না যায় সে দিকে খেয়াল রাখবেন, মুখের ভেতর চলে গেলে বমি হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন, চোখে এবং ভাঙ্গা ও ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না, ১০ দিনের বেশি সময় ধরে যদি ব্যথা থাকে অথবা ১২ বছরের নীচের বাচ্চাদের ক্ষেত্রে যদি আর্দ্রাইটিক এর ব্যথা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন, নির্দেশিত মাত্রায় ব্যবহার করন। ছোট বাচ্চার ক্ষেত্রে এবং যাদের বৃক্ক এবং কিডনির কার্যক্ষমতা দূর্বল থাকে তাদের ক্ষেত্রে এই থেরাপি ক্ষতির কারণ হতে পারে।

Therapeutic Class

Topical anti-inflammatory preparations

Storage Conditions

আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। ৩০° সে. তাপমাত্রার নিচে সংরক্ষন করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।