Indications
এই কম্বিনেশনটি এসেনসিয়াল হাইপারটেনশন এর চিকিৎসায় নির্দেশিত।
Composition
Pharmacology
এই কম্বিনেশন এর অতিরিক্ত উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে, যা প্রতিটি উপাদানের নিজস্ব কার্যকারিতার চেয়ে বেশি। নেবিভোলল রক্ত নালীর প্রসারণ ঘটায় ও উচ্চরক্তচাপে আক্রা ন্ত রোগীর হৃদস্পন্দন এবং রক্তচাপ কমায়। হাইড্রোক্লোরোথায়াজাইড বৃক্কীয় নালীতে ইলেকট্রোলাইটের পুনঃআত্তীকরনের কাজকে প্রভাবিত করে, যা সরাসরি সোডিয়াম এবং ক্লোরাইডের নির্গমন সমান হারে বাড়িয়ে দেয়। হাইড্রোক্লোরোথায়াজাইড এর ডাইইউরেটিক কার্যের কারণে প্লাজমার পরিমাণ কমে যায় এবং প্লাজমা রেনিনের কার্যকারিতা ও অ্যালডোস্টেরনের নিঃসরণ বেড়ে যায়।
Dosage & Administration
প্রতিদিন একটি ট্যাবলেট, দিনের নির্দিষ্ট সময়ে সেবন করা ভাল। এই কম্বিনেশন শিশুদের ক্ষেত্রে সেবন করা উচিত নয়।
Contraindications
মূল উপাদানের প্রতি উচ্চ সংবেদনশীলতা, যকৃতের অকার্যকারিতা। বৃক্কীয় কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হলে (ক্রিয়েটিনিন এর নির্গমন প্রতি মিনিটে ৩০ মি.লি. এর কম), ব্রাডিকার্ডিয়া, নিম্নরক্তচাপ।
Side Effects
নেবিভোলল: মাথাব্যথা, ঝিমঝিম ভাব, ক্লান্তভাব,ডায়রিয়া, কোষ্টকাঠিন্য, বমিবমি ভাব। হাইড্রোক্লোরোথায়াজাইড: মাথা ঘোরানো, চুলকানি, র্যাশ, সূর্যালোকের প্রতি চামড়ায় সংবেনশীলতা বাড়ানো।
Pregnancy & Lactation
Precautions & Warnings
নেবিভোলল : বিটা ব্লকার কনজেস্টিভ হার্ট ফেইলিউর এবং ব্রাডিকার্ডিয়ার রোগীদের দেওয়া ঠিক নয়। সিওপিডি রোগীদের ক্ষেত্রে বিটা-ব্লকার সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। কারণ, এতে শ্বাস-প্রশ্বাসের নালীগুলো সংকুচিত হয়ে যেতে পারে। হাইড্রোক্লোরোথায়াজাইড : বৃক্কীয় সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে থায়াজাইডসমূহ এযোটেমিয়া বৃদ্ধি করতে পারে। যদি ক্রমাগত অবস্থা খারাপ হতে থাকে, তবে থেরাপি সর্তকতার সাথে পুনর্বিবেচনা করতে হবে। থায়াজাইডসমূহ ফ্লুইড অথবা ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা ঘটাতে পারে। থায়াজাইডসমূহ ইউরিনারী ক্যালসিয়ামের নির্গমন কমাতে পারে এবং যদি রোগীর ক্যালসিয়াম বিপাকের সমস্যা থাকে তবে অনিয়মিত ও সেরাম ক্যালসিয়াম সামান্য পরিমাণে বাড়াতে পারে।
Therapeutic Class
Combined antihypertensive preparations
Storage Conditions
আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। ৩০°সে তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।