MEDIXOBD.COM

Bigmet Tablet

Bigmet Tablet

Metformin Hydrochloride

Renata PLC

Unit Price : 4.00 (10 x 10: 400.00)

Another Brands

Indications

মেটফরমিন টাইপ - ২ ডায়াবেটিস মেলাইটাস ... Read more মেটফরমিন টাইপ - ২ ডায়াবেটিস মেলাইটাস এর চিকিৎসায় নির্দেশিত বিশেষ করে যেসব রোগীর ওজন মাত্রাতিরিক্ত এবং এককভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমাণ পর্যাপ্ত পরিমানে নিয়ন্ত্রণ হয় না । প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে : মেটফরমিন একক চিকিৎসা হিসেবে অথবা মুখে সেব্য অন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে । শিশুদের ক্ষেত্রে ১০ বছর বয়স থেকে এবং কিশোরদের জন্য : মেটফরমিন একক চিকিৎসা হিসেবে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে । মাত্রাতিরিক্ত ওজনের প্রাপ্ত বয়স্ক টাইপ - ২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা গেছে , খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে কাজ না হলে প্রথম সারির চিকিৎসা হিসেবে মেটফরমিন ব্যবহার করলে ডায়াবেটিসের জটিলতা হ্রাস পায় ।

Composition

Pharmacology

মেটফরমিন হচ্ছে বাইগুয়ানাইড ধরনের মুখে সেব্য ডায়াবেটিস বিরোধী ঔষধ যা টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এটি স্বাভাবিক অবস্থায় ও খাবারের পর রক্তে Glucose এর পরিমাণ কমায়। এর কার্যপ্রনালী সালফোনাইলইউরিয়া থেকে ভিন্ন এবং এটি হাইপোগ্লাইসেমিয়া করে না। মেটফরমিন যকৃতের Glucose এর উৎপাদন কমায়, অন্ত্রের Glucose শোষণ কমায় এবং পেরিফেরাল Glucose গ্রহণ ও ব্যবহারকে বৃদ্ধি করার মাধ্যমে ইনসুলিনের সংবেদনশীলতা উন্নতি করে।

Dosage & Administration

মেটফরমিন ইমিডিয়েট রিলিজ ট্যাবলেট : কার্যকারিতা ও সহনশীলতার ভিত্তিতে মেটফরমিন এর নিজস্ব মাত্রা থাকবে যেন উহা উল্লে­খিত দৈনিক মাত্রা অতিক্রম না করে। প্রাপ্ত বয়স্কদের : সাধারনত প্রারম্ভিক সেবনমাত্রা হচ্ছে মেটফরমিন ৫০০ মিঃগ্রাঃ দিনে দুইবার অথবা ৮৫০ মিঃগ্রাঃ দিনে একবার খাবারের সাথে। ঔষধের মাত্রা সপ্তাহে ৫০০ মিঃগ্রাঃ অথবা প্রতি দুই সপ্তাহে ৮৫০ মিঃগ্রাঃ করে বাড়ানো উচিত, এভাবে বিভক্ত মাত্রায় দৈনিক ২০০০ মিঃগ্রাঃ পর্যন্ত দেয়া যায়। যেসব রোগীদের অধিক Glucose এর নিয়ন্ত্রন দরকার, তাদের ক্ষেত্রে মেটফরমিন সর্বোচ্চ দৈনিক ২৫৫০ মিঃগ্রাঃ পর্যন্ত দেয়া যেতে পারে। ঔষধের মাত্রা ২০০০ মিঃগ্রাঃ এর বেশী হলে দৈনিক তিনবার খাবারের সাথে খেলে অধিকতর সহনীয় হতে পারে। শিশুদের : সাধারনত প্রারম্ভিক সেবনমাত্রা হচ্ছে মেটফরমিন ৫০০ মিঃগ্রাঃ দিনে দুইবার খাবারের সাথে। ঔষধের মাত্রা সপ্তাহে ৫০০ মিঃগ্রাঃ করে বাড়ানো উচিত, এভাবে বিভক্ত মাত্রায় দৈনিক ২০০০ মিঃগ্রাঃ পর্যন্ত দেয়া যায়। মেটফরমিন এক্সটেন্ডেড রিলিস ট্যাবলেটে : ইহা পুরোটা একসাথে মুখে সেবন করতে হবে এবং কখনও পিষে, কাটা বা চিবানো যাবে না। প্রাপ্তবয়স্কদের : মেটফরমিন এক্স.আর. এর সাধারণ প্রারম্ভিক মাত্রা হচ্ছে রাতের খাবারের সাথে দৈনিক ৫০০ মিলিগ্রাম করে একবার। মাত্রা ৫০০ মিলিগ্রাম করে সাপ্তাহিকভাবে বৃদ্ধি করে দৈনিক সর্বোচ্চ ২০০০ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যাবে এবং রাতের খাবারের সাথে একবারে সেবন করতে হবে অথবা ১০০০ মিলিগ্রাম করে দিনে দুইবার খাবারের সাথে সেবন করতে হবে। মেটফরমিন ইমিডিয়েট রিলিজ ট্যাবলেট গ্রহণকারী রোগী তাদের নির্দেশিত সর্বোচ্চ দৈনিক মাত্রা ঠিক রেখে মেটফরমিন এক্সটেন্ডেড রিলিস ট্যাবলেটে স্যুইচ করতে পারবে। শিশুদের : শিশুদের ক্ষেত্রে মেটফরমিন এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট এর উপর কোন গবেষণা হয়নি। কিডনির সমস্যাজনিত রোগীদের : যে সকল রোগীদের eGFR ৩০ মিঃলিঃ/মিনিট/১.৭৩ মি ২ এর নিচে, তাদের ক্ষেত্রে মেটফরমিন ব্যবহার করা যাবে না। eGFR ৪৫ মিঃলিঃ/মিনিট/১.৭৩ মি ২ এর নিচে হলে মেটফরমিন ব্যবহারের ক্ষেত্রে ক্ষতি/সুবিধা বিবেচনা করতে হবে।

Contraindications

সক্রিয় উপাদানের প্রতি অথবা যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতার ক্ষেত্রে। যেকোনো ধরনের বিপাকীয় এসিডোসিস যেমন ল্যাকটিক এসিডোসিস (শরীরে ল্যাকটেট এর পরিমাণ বৃদ্ধি), ডায়াবেটিক কিটোএসিডোসিস (রক্তে কিটোনবডির পরিমাণ বৃদ্ধি পাওয়া) কিডনীর মারাত্মক বিপর্যয় (জিএফআর <৩০ মিলি/মিনিট)। সঙ্কটজনক অবস্থা যা কিডনীর কার্যকারিতাকে পরিবর্তন করে যেমন- পানিশূন্যতা, মারাত্মক সংক্রমণ, শক। তীব্র অথবা দীর্ঘমেয়াদী রোগ যা টিস্যুর অক্সিজেনের পরিমাণ কমাতে পারে যেমন- হৃদপিন্ড অথবা শ্বাসনালীর অকার্যকারিতা, সাম্প্রতিক মায়োকার্ডিয়াল ইনফার্কশন (হৃদপিন্ডের আন্তঃকোষের ক্ষয়), শক, যকৃতের অকার্যকারিতা, মদ জাতীয় পানীয়র মারাত্মক নেশা, মদ জাতীয় পানীয়র প্রতি অতি আসক্তি।

Side Effects

রক্ত এবং লসিকানালী সংক্রান্ত সমস্যা : জানা যায়নি: হেমোলাইটিক এ্যানিমিয়া (রক্ত কণিকা বিধ্বংসী রক্তস্বল্পতা) পরিপাক এবং পুষ্টি সংক্রান্ত সমস্যা : খুবই বিরল: ল্যাকটিক এসিডোসিস (শরীরে ল্যাকটেট এর পরিমাণ বৃদ্ধি)। দীর্ঘ-দিন মেটফরমিন গ্রহণে ভিটামিন বি১২ এর শোষণ হ্রাসের সাথে রক্তে ভিটামিন বি১২ এর পরিমান কমতে পারে। যদি রোগীর ম্যাগালোব্লাসটিক এ্যানিমিয়া (রক্ত কণিকার আকার বৃদ্ধিজনিত রক্তস্বল্পতা) উপস্থিত থাকে সে ক্ষেত্রে বিশেষ বিবেচনা নির্দেশিত হবে। বিক্রয় পরবর্তী অভিজ্ঞতায় ভিটামিন বি১২ এর ঘাটতির রোগীদের পেরিফেরাল নিউরোপ্যাথি (পার্শ্বিয় স্নায়ুতন্ত্রের প্রদাহ) হওয়ার তথ্য পাওয়া গেছে (পুনরাবৃত্তির তথ্য জানা যায়নি)। স্নায়ুতন্ত্র সংক্রান্ত সমস্যা : সাধারণ: খাবারের স্বাদ গ্রহণ সংক্রান্ত সমস্যা, জানা যায়নি: এনসেফ্যালোপ্যাথি (মস্তিষ্কের রোগ)। পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যা : খুব সাধারণ: পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যা যেমন বমিবমি ভাব, বমি, ডায়রিয়া, পেটের ব্যথা এবং ক্ষুধামান্দ্য। চিকিৎসার শুরু দিকে এইসমস্ত উপসর্গ প্রায়শই ঘটে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে অনায়াসে সমাধান হয়ে যায়। এইসব বিরূপ প্রতিক্রিয়াসমূহ প্রতিরোধ করতে মেটফরমিন এর মাত্রা দৈনিক ২ অথবা ৩টি ভাগে প্রয়োগ নির্দেশিত এবং ওষুধটির মাত্রা বৃদ্ধি ধীর গতিতে করতে হবে। মাত্রার ধীর গতিতে বৃদ্ধি পরিপাকতন্ত্র সংক্রান্ত সহনশীলতার সক্ষমতাকে উন্নত করে। হেপাটোবিলিয়ারি (যকৃত ও পিত্ত সংক্রান্ত) সমস্যা : খুবই বিরল: যকৃতের পরীক্ষায় অস্বাভাবিক কার্যকারিতা অথবা যকৃতের প্রদাহের মত বিচ্ছিন্ন ফলাফল পাওয়া যায় যা মেটফরমিন প্রত্যাহারের মাধ্যমে সমাধান করা হয়। ত্বক ও ত্বকের নিচের কলার রোগ : খুবই বিরল: ত্বকের প্রতিক্রিয়াসমূহ যেমন- ফুসকুড়ি, চুলকানি, আর্টিক্যারিয়া।

Pregnancy & Lactation

গর্ভাবস্থায় (গর্ভকালীন অথবা স্থায়ী) অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শিশুর জন্মগত অস্বাভাবিকতা এবং পেরিন্যাটাল (জন্মের পর এক থেকে চার সপ্তাহ সময়কাল) মৃত্যুহার এর ঝুঁকি বৃদ্ধির সাথে জড়িত। ভ্রুণের বিকলাঙ্গতার ঝুঁকি কমাতে, রোগী গর্ভধারণের পরিকল্পনা করলে এবং গর্ভধারণের সময় মেটফরমিন দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা নির্দেশিত নয় কিন্তু রক্তের গ্লুকোজের পরিমান যতটা সম্ভব স্বাভাবিকের কাছাকাছি বজায় রাখার জন্য ইনসুলিন প্রয়োগ করতে হবে। স্তন্যদানকালে: মেটফরমিন মায়ের বুকের দুধের মাধ্যমে নি:সৃত হয়। স্তন্যদানকালে নবজাতকের কোন বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তবুও যেহেতু এক্ষেত্রে সীমিত তথ্য পাওয়া গেছে তাই মেটফরমিন দিয়ে চিকিৎসা চলাকালে স্তন্যদান নির্দেশিত নয়। স্তন্যদানের উপকারিতা এবং শিশুর উপর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়াসমূহের প্রভাব বিবেচনা করে মা স্তন্যদান বন্ধ রাখবে কিনা এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

Precautions & Warnings

মেটফরমিন হাইড্রোক্লোরাইড কিডনির মাধ্যমে দেহ থেকে ধীরে ধীরে বের হয়। তাই শরীরে মেটফরমিন জমা হওয়া ও ল্যাকটিক এসিডোসিস হওয়ার সম্ভাবনা কিডনির অক্ষমতার মাত্রার উপর নির্ভর করে। মেটফরমিন শরীরে ভিটামিন বি১২ এর পরিমাণ কমায় এবং ইনসুলিন বা ইনসুলিন সিক্রেটোগগ এর সাথে একত্রে ব্যবহারে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি বাড়ায়।

Therapeutic Class

Biguanides

Storage Conditions

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০° সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।