MEDIXOBD.COM

Bicalon Tablet

Bicalon Tablet

Bicalutamide

Drug International Ltd.

Unit Price : 30.00 (2 x 14: 840.00)

Another Brands

Indications

বাইক্যালুটামাইড লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন অ্যানালগের সাথে স্টেজ ডি ২ মেটাস্ট্যাটিক প্রোস্টেট কার্সিনোমার চিকিৎসায় নির্দেশিত।

Composition

Pharmacology

বাইক্যালুটামাইড একটি নন-স্টেরয়েডাল এন্ড্রোজেন রিসেপ্টর ইনহিবিটর। এটি টার্গেট টিস্যুর সাইটোসল এন্ড্রোজেন রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়ে এন্ড্রোজেনের কার্যকরীতা সম্পূর্ণরূপে ইনহিবিট করে। প্রোস্টেটিক কার্সিনোমা এন্ড্রোজেন এর প্রতি সংবেদনশীল তাই এন্ড্রোজেনের কার্যকরীতাকে বাধা দেয় অথবা এন্ড্রোজেনের উৎপত্তি নির্মূল করে এমন চিকিৎসায় এটি কাজ করে।

Dosage & Administration

বাইক্যালুটামাইড ৫০ মি.গ্রা. ট্যাবলেট দিনে এক বার লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন অ্যানালগের সাথে নির্দেশিত (সকালে অথবা সন্ধ্যায়), খাবারের সঙ্গে বা ছাড়া। শিশু ও বয়ঃসন্ধিকাল : শিশু ও বয়ঃসন্ধিদের উপর বাইক্যালুটামাইডের কার্যকরীতা এখনো পরীক্ষা করে দেখা হয় নি। বৃক্ক জনিত রোগের ক্ষেত্রে : বাইক্যালুটামাইড লিভার দ্বারা মেটাবলাইজড হয়। বৃক্ক জনিত রোগীদের ক্ষেত্রে এটি সাবধানতার সহিত ব্যবহার করতে হবে।

Contraindications

বাইক্যালুটামাইডের প্রতি সংবেদনশীল ব্যক্তি এটি গ্রহন করতে পারবে না বাইক্যালুটামাইড মহিলাদের জন্য নির্দেশিত নয়, সুতরাং মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না

Side Effects

হট ফ্ল্যাশ, ব্যথা (সাধারন, পিছনে, পেলভিক এবং এবডোমিনাল), দুর্বল লাগা, কোষ্ঠকাঠিন্য, ইনফেকশন, বমি বমি ভাব, পেরিফেরাল ইডিমা, ডিস্পনিয়া, ডায়রিয়া, পেস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, রাতে ঘন ঘন পেস্রাব করা এবং রক্তস্বল্পতা।

Pregnancy & Lactation

গর্ভবতী মায়েদের জন্য বাইক্যালুটামাইড নির্দেশিত নয় কারন তা ভ্রূণের ক্ষতি করতে পারে। বাইক্যালুটামাইড মহিলাদের জন্য নির্দেশিত নয়। মাতৃদুগ্ধদানকালীন সময়ে এর কার্যকরীতা এখনো পরীক্ষা করে দেখা হয় নি।

Precautions & Warnings

কিউমারিন অ্যান্টিকোয়্যাগুল্যান্ট পাশাপাশি ব্যবহারে হেমোরেজ হতে পারে। প্রোথ্রোম্বিন টাইম এবং ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও পর্যবেক্ষণ করতে হবে এবং তা অনুযায়ী কিউমারিন অ্যান্টিকোয়্যাগুল্যান্টের ডোজ অ্যাডজাস্ট করতে হবে শুধু বাইক্যালুটামাইড ১৫০ মি.গ্রা. ব্যবহার করা হলে গাইনোকোমাসিয়া এবং স্তনের ব্যথা পরিলক্ষিত হতে পারে রোগী যারা বাইক্যালুটামাইড এবং লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন অ্যানালগ গ্রহন করছে তাদের রক্তে গ্লুকোজ পরিমাপ করতে হবে কারন এটি পুরুষদের গ্লুকোজ টলারেন্স কমিয়ে দেয় প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পর্যবেক্ষণ করতে হবে। যদি বেড়ে যায় তবে ক্লিনিকাল অগ্রগতি পরিলক্ষন করতে হবে

Therapeutic Class

Hormonal Chemotherapy

Storage Conditions

শুষ্ক স্থানে অনধিক ৩০°সে. তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন।