MEDIXOBD.COM

Menaquinone-7 + Algae Calcium + Vitamin D3

নির্দেশনা

মেনাক্যাল-ডি চুষে খাওয়ার ট্যাবলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- ক্যালসিয়াম, ভিটামিন ডি৩ ও মেনাকুইনোন-৭ এর ঘাটতি জনিত রোগ অষ্টিওপরোসিস রিউম্যাটয়েড আথ্রাইটিস রিকেটস বাচ্চাদের হাড় ও দাঁতের সঠিক গঠন ও সুস্থতা কেটুক্যাল ট্যাবলেট যেসব রোগের চিকিৎসা ও প্রতিরোধে নির্দেশিত- মেনাকুইনোন-৭, ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ এর ঘাটতি জনিত রোগ অস্টিওপোরোসিস আর্থ্রাইটিস অস্টিওম্যালাসিয়া অস্টিওজেনেসিস প্যানক্রিয়াটাইটিস টিটানি হাইপোপ্যারাথাইরয়েডিজম হাইপারফসফেটেমিয়া

Composition

  • Menaquinone-7 (Vitamin K2): 75 mcg
  • Calcium (Red Algae): 264 mg
  • Vitamin D3 (Choleccatofer): 200 IU
  • Menaquinone-7 (Vitamin K2): 45 mcg
  • Calcium (Red Algae): 500 mg
  • Vitamin D3 (Choleccatofer): 1000 IU

ফার্মাকোলজি

মেনাকুইনোন-৭ ভিটামিন কে এর একটি সক্রিয় ট্রান্স-আইসোমার। এটি রক্তে উপস্থিত ক্যালসিয়ামকে রক্তনালী থেকে পরিবহন করে নিয়ে হাড়ে জমা করার কাজে একটি শক্তিশালী কো-ফ্যাক্টর হিসেবে কাজ করে। রেড অ্যালগি (অ্যাল্গাস ক্যালক্যারিয়াস) থেকে আহরিত ক্যালসিয়াম প্রি-ডাইজেস্টেড অবস্থায় থাকে যা মানুষের শরীরে অতি সহজে শোষিত হয়। রেড অ্যালগিতে ক্যালসিয়াম এর পাশাপাশি হাড়ের গঠনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ট্রেস মিনারেলও পাওয়া যায়। ভিটামিন ডি৩ পরিপাকতন্ত্রে ক্যালসিয়ামের শোষণে সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে। সঠিক খাবারের পাশাপাশি রেড অ্যালগি ক্যালসিয়াম, মেনাকুইনোন-৭ এবং ভিটামিন ডি৩ গ্রহণে হাড় ও দাঁতের সঠিক গঠন ও সুস্থতা বজায় থাকে। এছাড়াও এটি অষ্টিওজেনেসিস এর সমস্যা, সুপ্ত টিটানি ও প্যানক্রিয়াটাইটিস এর উপশমে ভূমিকা পালন করে।

মাত্রা ও সেবনবিধি

মেনাক্যাল-ডি - শিশু: দৈনিক ১ টি চুষে খাওয়ার ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত। কিশোর: দৈনিক ১-২ টি চুষে খাওয়ার ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত। প্রাপ্তবয়স্ক: দৈনিক ২ টি চুষে খাওয়ার ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত। এই ট্যাবলেট চুষে খাওয়ার জন্য তৈরি, সরাসরি গিলে খাওয়া থেকে বিরত থাকা উচিত । কেটুক্যাল - দৈনিক ১টি করে ট্যাবলেট ১-২ বার খাবার পর সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।

প্রতিনির্দেশনা

যে সকল রোগীদের মেনাকুইনোন-৭, ক্যালসিয়াম ও ভিটামিন ডি৩ এর প্রতি অতি মাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

নির্দেশিত মাত্রায় শরীরের জন্য সহনশীল। কদাচিৎ পেটফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত।

সতর্কতা

থেরাপিউটিক ক্লাস

Herbal and Nutraceuticals, Specific mineral & vitamin combined preparations

সংরক্ষণ