নির্দেশনা
এই ট্যাবলেট আয়রণ, ফলিক এসিড ও জিংকের ঘাটতি পূরণে এবং প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত।
Composition
- Iron (III) Hydroxide Polymaltose Complex INN 188 mg equivalent to 47 mg elemental Iron
- Folic Acid BP 0.50 mg
- Zinc Sulfate Monohydrate USP 61.80 mg equivalent to 22.50 mg elemental Zinc.
- Iron (III) Hydroxide Polymaltose Complex INN 192 mg equivalent to 48 mg elementalIron
- Folic Acid BP 0.5 mg
- Zinc Sulfate Monohydrate USP 61.8 mg equivalent to 22.5 mg elemental Zinc.
ফার্মাকোলজি
এই ট্যাবলেট আয়রণ, ফলিক এসিড এবং জিংকের একটি বিশেষ সংমিশ্রণ। এই সংমিশ্রণে আয়রণ, আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স রূপে বিদ্যমান থাকে, যা একটি উৎকৃষ্ট আয়রণের সংমিশ্রণ। এটি নন-আয়নিক ফেরিক আয়রণ এবং পলিম্যালটোজ এর একটি জটিল যৌগ হিসাবে বিদ্যমান থাকে। এর ফলস্বরূপ এটি যখন মিউকোসাল কোষ আবরণের সান্নিধ্যে আসে তখন আয়রণের নিয়ন্ত্রিত পরিশোষণ ঘটে। নন-আয়নিক হবার কারণে আয়রণ (III) হাইড্রোক্সাইড পলিম্যালটোজ কমপ্লেক্স প্রচলিত আয়রণ ঔষধসমূহের চেয়ে অধিক স্থিতিশীল। ফলিক এসিড গর্ভজাত শিশুর সঠিক বৃদ্ধিতে সাহায্য করে। জিংক এনজাইমের কাজে ও আমিষের পরিপাকে সাহায্য করে।
মাত্রা ও সেবনবিধি
প্রতিদিন ১টি ট্যাবলেট। জটিল অবস্থায় দিনে ২টি ট্যাবলেট প্রয়োজন হতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশনা
এই ট্যাবলেটের যে কোন উপাদানের প্রতি রোগীদের অতিসংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
এই ট্যাবলেট সাধারণত সুসহনীয়। তবে মুখে সেব্য আয়রণ জাতীয় ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন- বমি বমি ভাব, বমি, কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া কদাচিৎ দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
যতটুকু সম্ভব গর্ভাবস্থার প্রথম তিন মাস যে কোন প্রকার ঔষধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত। সঠিকভাবে আয়রণের ঘাটতি নিশ্চিত হলেই কেবলমাত্র প্রথম তিন মাসে আয়রণ গ্রহণ করা যেতে পারে।
সতর্কতা
সকল আয়রণ প্রস্তুতির মত মলের রং কালো হতে পারে যার কোন ক্লিনিক্যাল গুরুত্ব নেই।
থেরাপিউটিক ক্লাস
Iron, Vitamin & Mineral Combined preparation