নির্দেশনা
ব্যাপক ধরণের ক্লিনিক্যাল সংক্রমণের চিকিৎসায় ইরাইথ্রোমাইসিন খুব কার্যকরী। যেমন- উর্ধ্ব-শ্বাসনালীর সংক্রমণে : টনসিল প্রদাহ, গলবিল প্রদাহ, সাইনাস প্রদাহ, ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জায়, পরিটনসিলীয় আনুষঙ্গিক সংক্রমণ। নিন্ম শ্বাসনালীর সংক্রমণে : শ্বাসনালী প্রদাহ, তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, ব্রস্কোনিউমোনিয়া, লোবার নিউমোনিয়া, ব্রঙ্কিয়েকটোসিস্, হুপিংকফ। কর্ণ সংক্রমণ : মধ্যকর্ণপ্রদাহ, বহিঃকর্ণপ্রদাহ, কর্ণপশ্চাৎস্থিত অস্থি প্রদাহ। চক্ষু সংক্রমণ : অক্ষিপত্র প্রদাহ, প্রতিষ্ঠিত ট্রাকোমা। ত্বক ও কোমল টিস্যু সংক্রমণ : ফোঁড়া ও বিষব্রণ, চর্মদল, কোষপ্রদাহ। পাকান্ত্রিক সংক্রমণ : পাকাশয় ও পিত্তাশয় সংক্রমণ। অন্যান্য সংক্রমণ : অস্থিমজ্জা প্রদাহ, ডিপথেরিয়া, স্কারলেট জ্বর ও হুপিংকফ।
Composition
ফার্মাকোলজি
মাত্রা ও সেবনবিধি
বয়স্ক এবং আট বৎসরের উপরে : ২৫০-৫০০ মি.গ্রা. প্রতি ৬ ঘন্টা পর মৃদু থেকে মাঝারী মাত্রার সংক্রমণে, মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে এই পরিমান ৪ গ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। বৃদ্ধ : কোন বিশেষ মাত্রার সুপারিশ নাই। মোট দৈনিক প্রয়োজনীয় মাত্রার এক তৃতীয়াংশ বা অর্ধেক প্রদানের মাধ্যমে ইরাইথ্রোমাইসিন দিনে তিন বার বা দুইবার প্রয়োগ করা যেতে পারে। শিশু : ২ বৎসর থেকে ৮ বৎসর ২৫০ মি.গ্রা. প্রতি ৬ ঘন্টা অন্তর অথবা ৩০-৫০ মি.গ্রা. প্রতি কেজি শরীরের ওজনের জন্য প্রতিদিন বিভক্ত মাত্রায়। শিশু ২ বৎসর পর্যন্ত : প্রতিদিন ৫০০ মি.গ্রা. বিভক্ত মাত্রায় অথবা ৩০-৫০ মি.গ্রা. প্রতি কেজি শরীরের ওজনের জন্য।
প্রতিনির্দেশনা
যাদের ক্ষেত্রে এই প্রিপাবেশনের কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ইরাইথ্রোমাইসিনের ব্যবহার নিষিদ্ধ।
পার্শ্ব প্রতিক্রিয়া
ইরাইথ্রোমাইসিন একটি নিরাপদ ঔষধ। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে- বমি বমি ভাব, পেটের অস্বাচ্ছন্দতা এবং এলার্জি বিরল ক্ষেত্রে দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
ক্লিনিক্যাল ও ল্যাবরেটরী সমীক্ষায় মানবদেহে কোন ভ্রুণ বিকৃতি বা বিষাক্তি ঘটার প্রমানাদি পাওয়া যায়নি। তবে যেহেতু প্লাসেন্টা বাধা অতিক্রম করে এবং মাতৃ দুগ্ধে নিঃসরিত হয় সেহেতু গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে প্রয়োগে সাবধানতা অবলম্বন করা উচিত।
সতর্কতা
ইরাইথ্রোমাইসিন যেহেতু যকৃতের মাধ্যমে নিঃসারিত হয়, সেহেতু যকৃতের অকার্যকারিতায় ইহা সতর্কতায় সহিত প্রয়োগ করা উচিত।
থেরাপিউটিক ক্লাস
Anti-diarrhoeal Antimicrobial drugs, Macrolides