MEDIXOBD.COM

Enoxaparin Sodium

নির্দেশনা

ইনোক্সাপারিন সোডিয়াম নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত: পালমোনারী এমবোলিজম সহ অথবা ব্যতীত গভীর শিরার থ্রোম্বোসিসের চিকিৎসায়। আনস্টেবল এনজাইনা এবং ননকিউওয়েভ মায়োকার্ডিয়াল ইনফার্কশানের চিকিৎসায় এসপিরিনের সাথে একত্রে। হেমোডায়ালাইসিস এর সময় এক্সট্রা করপোরাল সঞ্চালনে রক্ত জমাট বাধার প্রতিরোধে। শিরার থ্রোম্বোএম্বালিক রোগ প্রতিরোধে (শিরায় রক্ত জমাট বাধা প্রতিরোধে) বিশেষভাবে অর্থোপেডিক বা সাধারণ সার্জারীর ক্ষেত্রে। শিরার থ্রোম্বোএম্বালিক রোগ প্রতিরোধে বিছানায় শায়িত তীব্র অসুস্থ রোগীদের ক্ষেত্রে যেমন কার্ডিয়াক ইনসাফিসিয়েন্সি, শ্বসণতন্ত্রের ব্যর্থতায়, মারাত্মক সংক্রমণে, রিউমাটিক রোগে।

Composition

  • Each 0.2 ml pre-filled syringe contains Enoxaparin Sodium BP 20 mg equivalent to 2000 anti-Xa III.
  • Each 0.4 ml pre-filled syringe contains Enoxaparin Sodium BP 40 mg equivalent to 4000 anti-Xa III.
  • Each 0.6 ml pre-filled syringe contains Enoxaparin Sodium BP 60 mg equivalent to 6000 anti-Xa IU.
  • Each 0.8 ml pre-filled syringe contains Enoxaparin Sodium BP 80 mg equivalent to 8000 anti-Xa IU.

ফার্মাকোলজি

মাত্রা ও সেবনবিধি

পালমোনারী এমবোলিজম সহ অথবা ব্যতীত গভীর শিরার থ্রোম্বোসিসের চিকিৎসায় : সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন ১০০ আই ইউ/কে. জি দিনে ২ বার ১০ দিন অথবা সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন ১৫০ আই ইউ/কে.জি. দিনে ১ বার ১০ দিন। উপযুক্ত সময়ে মুখে সেব্য এন্টিকোয়াগুলেন্ট চিকিৎসা শুরু করতে হবে এবং একটি থেরাপিউটিক এন্টিকোয়াগুলেন্টে ফল না পাওয়া পর্যন্ত এনোক্সাপ্যারিন চিকিৎসা চালানো উচিত আনস্টেবল এনজাইনা এবং ননকিউওয়েভ মায়োকার্ডিয়াল ইনফার্কশানের চিকিৎসায় এসপিরিনের সাথে একত্রে : সাবকিউটেিিনয়াস ইঞ্জেকশন ১০০ আই ইউ/কে. জি দিনে ২ বার ২-৮ দিন। এটি মুখে সেব্য এসপিরিনের (১০০ থেকে ৩২৫ মি.গ্রা.) সাথে একত্রে ব্যবহার করতে হবে। এ সমস্ত রোগীদের ক্ষেত্রে এনোক্সাপ্যারিন দিয়ে চিকিৎসা সর্বনিম্ন ২ দিন দিতে হবে এবং ক্লিনিক্যালি স্থিতিবস্থা না আসা পর্যন্ত ব্যবহার চালিয়ে যেতে হবে। হেমোডায়ালাইসিস এর সময় এক্সট্রা করপোরাল সঞ্চালনে রক্ত জমাট বাধার প্রতিরোধে : এনোক্সাপ্যারিন এর নির্দেশিত মাত্রা ১০০ আই ইউ/কে.জি.। যেসব রোগীরা রক্তক্ষরণের উচ্চমাত্রায় ঝুঁকিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে মাত্রা কমিয়ে ৫০ আই ইউ / কে.জি. ২ বার ভাস্কুলারে প্রয়োগ অথবা ৭৫ আই ইউ/কে.জি. ভাস্কুলারে প্রয়োগ করতে হবে। সার্জারীর ক্ষেত্রে: সাধারণ সার্জারীর (যেমন- পেটের সার্জারী) রোগীদের ক্ষেত্র : যাদের মাঝারীমানের থ্রোম্বোএম্বোলিজমের ঝুঁকি রয়েছেঃ ২০০০ আই ইউ বা ৪০০০ আই ইউ দিনে একবার সাবকিউটেনিয়াস ইঞ্জেকশনের মাধ্যমে ৭-১০ দিন। প্রথম ইঞ্জেকশন সার্জারীর ২ ঘন্টা পূর্বে দিতে হবে। অর্থোপেডিক সার্জারীর রোগীদের ক্ষেত্রে : যাদের উচ্চমানের থ্রোম্বোএম্বোলিজমের ঝুঁকি রয়েছেঃ ৪০০০ আই ইউ দিনে একবার সাবকিউটেনিয়াস ইঞ্জেকশনের মাধ্যমে ৭-১০ দিন। প্রথম ইঞ্জেকশন সার্জারীর ১২ ঘন্টা পূর্বে দিতে হবে।

প্রতিনির্দেশনা

ইনোক্সাপারিন সোডিয়াম, হেপারিন অথবা অন্যান্য স্বল্প আনাবিক ওজন বিশিষ্ট হেপারিনের প্রতি অতি সংবেদনশীলতা। মেজর কটিং ডিসওর্ডার যেমন- থ্রোম্বোসাইটোপেনিয়ার ইতিহাস, সক্রিয় পাকতান্ত্রিক আলসার অথবা জৈবিক সমস্যা যা রক্তপাত ঘটাতে পারে, মস্তিষ্কে রক্তরণজনিত স্ট্রোক। বিরল ক্ষেত্রে, কিউটোনিয়াস বা সিসটেমিক অ্যালর্জি বিক্রিয়া হতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া

রক্তপাত, থ্রোম্বোসাইটোপেনিয়া, সেরাম এমাইনোট্রান্সফারেজ বৃদ্ধি। ব্যথা, ইঞ্জেকশনের স্থানে নীলাভ দাগ থেকে ইঞ্জেকশনের স্থানে ত্বকে ফুঁসকুড়ি। এনোক্সাপ্যারিন এবং স্পাইনাল/এপিডুরাল এনাসথেসিয়া বা স্পাইনাল পাংচার একত্রে ব্যবহারে নিউরাক্সিয়াল হেমাটোমাস এর ঘটনা পাওয়া যায় যাতে রোগীদের বিভিন্ন পর্যায়ের স্নায়ুবিক সমস্যা হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সী ক্যাটেগরী বি। মাতৃদুগ্ধে এনোক্সাপ্যারিন নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি।

সতর্কতা

থেরাপিউটিক ক্লাস

Parenteral anti-coagulants

সংরক্ষণ

Available Brands