নির্দেশনা
ব্রাহ্মীরসায়ন সিরাপ নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- অনুধাবন ক্ষমতা বা স্মৃতিশক্তিহ্রাস, বয়স জনিত স্মৃতিশক্তি হ্রাস (এ এ এম আই), এটেনশন ডিফিসিট ডিসঅর্ডার (মনযোগ ঘাটতি), ডিমেনশিয়া (ভুলে যাওয়া), কনভালশন বা খিচুনি, মৃগী, অ্যালজেইমারস ডিজিজ, অটিসটিক স্পেকট্রাম ডিজঅর্ডার (এ এস ডি) ও মাদকাসক্ততায়
Composition
- Bacopa monnieri 1.21 gm
- Asparagus racemosus 0.30 gm
- Ipomoea paniculata 0.30 gm
- Terminalia chebula 0.30 gm
- Vetiveria zizanioides 0.30 gm
- Zingiber officinale 0.30 gm
- Foeniculum vulgare 0.30 gm
ফার্মাকোলজি
ট্রাইটারপেনয়েড স্যাপোনিন ও ব্যাকোসাইড নার্ভ ইমপালস্ ট্রান্সমিশন বৃদ্ধি করে। ব্যাকোসাইড মূলত কাইনেজ একটিভিটি, নিউরোনাল সিনথেসিস, সাইনেপটিক রিস্টোরেশন একটিভিটি বৃদ্ধি করে ক্ষতিগ্রস্থ নিউরনকে মেরামত করে এবং কোলিনার্জিক ও গাবার্জিক নিউরোট্রান্সমিশনের উপর প্রভাব খাটিয়ে নার্ভ ইমপালস্ ট্রান্সমিশন বৃদ্ধি করে। ব্যাকোসাইড হিপোক্যাম্পাস, ফ্রন্টাল কর্টেক্স ও স্ট্রায়াটাম এ এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ব্যাকোপা নির্যাস মস্তিষ্কে রিএকটিভ অক্সিজেন স্পিসিস তৈরী বা প্রতিহতকারী নির্দিষ্ট সংখ্যক এনজাইমকে মডিউলেট করে। এটি এসট্রোসাইট ও হিউম্যান ফাইব্রোব্লাস্ট ডিএনএ কে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এস্প্যারাগাস রেসিমোসাস নার্ভ টনিক হিসেবে সু-পরিচিত। এর এন্টি-অক্সিডেন্ট কার্যকারিতা ফ্রি রেডিকেলে ধ্বংস হয়ে যাওয়া নিউরনকে সারিয়ে তোলে। এস্প্যারাগাস রেসিমোসাস এর সক্রিয় উপাদান হচ্ছে রেসিমোফিউরান। এর এন্টি-অক্সিডেন্ট কার্যকারিতা রয়েছে যা গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ এর কার্যকারিতা ও গুটাথিয়নের পরিমান বাড়ায় এবং মেমব্রেনাল লিপিড পারঅক্সিডেশন ও প্রোটিন কার্বোনিল কমায়।
মাত্রা ও সেবনবিধি
২- ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে : ১ চা চামচ (৫ মি.লি.) দিনে ২-৩ বার খাওয়ার পর ৩ মাস পর্যন্ত কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ৬- ১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে : ১২ চা চামচ (৫-১০ মি.লি.) দিনে ২-৩ বার খাওয়ার পর ৩ মাস পর্যন্ত কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ১২ বছরের উপরে এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে : ২৩ চা চামচ (১০-১৫ মি.লি.) দিনে ৩ বার খাওয়ার পর ৩ মাস পর্যন্ত কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশনা
পার্শ্ব প্রতিক্রিয়া
এটি নিরাপদ ও সুসহনীয়। নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
চিকিৎসা গবেষণা তথ্যানুযায়ী গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে এর ব্যবহার কোন সমস্যা সৃষ্টি করে বলে জানা যায়নি তথাপি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিৎ।
সতর্কতা
ব্যাকোপা নিরাপদ ও সুসহনীয় কিন্তু হাইপারথাইরয়েডিজম, জ্বর ও একিউট ইনফেকশন এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিৎ।
থেরাপিউটিক ক্লাস
Herbal and Nutraceuticals