নির্দেশনা
বিফিডোব্যাকটেরিয়াম অ্যানিম্যালিস সাবস্পিসিস ল্যাকটিস নবজাতক এবং শিশুদের ক্ষেত্রে নিম্নলিখিত শারীরিক সমস্যায় ব্যবহার করা যায়- অত্যধিক কান্নাকাটি এবং হট্টগোল (কোলিক বেবি) হজমের ব্যাঘাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শ্বাসযন্ত্রের সমস্যা শিশুদের লালচে ও শুষ্ক ত্বক।
Composition
ফার্মাকোলজি
শিশুদের জন্য বিফিডোব্যাকটেরিয়াম অ্যানিম্যালিস সাবস্পিসিস ল্যাকটিস পরিপাকতন্ত্রে উপনিবেশ স্থাপন করে এবং অন্ত্রের মাইক্রোবায়োটার গঠনকে ইতিবাচক ভাবে সংশোধন করে। এছাড়া এটি জীবানুর বিস্তার প্রতিরোধ, অন্ত্রের স্তর মজবুত ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে কার্যকারিতা প্রদর্শন করে। বিফিডোব্যাকটেরিয়াম অ্যানিম্যালিস সাবস্পিসিস ল্যাকটিস হল নবজাতক এবং ছোট শিশুদের জন্য একটি প্রোবায়োটিক। পাকস্থলী থেকে নিঃসৃত গ্যাস্ট্রিক অ্যাসিড এবং পিত্তনালী থেকে নিঃসৃত পাচকরস এর প্রতি বিফিডোব্যাকটেরিয়াম অ্যানিম্যালিস কোন ধরনের সংবেদনশীলতা প্রদর্শন করে না, এজন্য এটি পৌষ্টিকতন্ত্রে বেঁচে থাকতে পারে। এটি পৌষ্টিকতন্ত্রের সুস্বাস্থ্য এবং ইমিউনিটি বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করে। এটি ডায়রিয়া ও অ্যান্টিবায়োটিক-এর পার্শ্বপতিক্রিয়া জনিত ডায়রিয়া হ্রাস করে অন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সক্ষম। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ হ্রাস করে। বুকের দুধ খাওয়ানো মায়েদের দুধে বিফিডেব্যাকটেরিয়াম অ্যানিম্যালিস সাবস্পিসিস ল্যাকটিস পাওয়া যায় যা শিশুর হজমে সাহায্য করে।
মাত্রা ও সেবনবিধি
একটি স্যাশে ২১ দিন পর্যন্ত গ্রহণ করলে শিশুদের অত্যধিক কান্নাকাটির প্রবণতা কমে যায় (তবে ১২ সপ্তাহের অধিক নয়)। এই স্যাশে দৈনিক একবার দুধ/পানির সাথে মিশিয়ে একবারে খাওয়াতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশনা
বিফিডোব্যাকটেরিয়াম অ্যানিম্যালিস সাবম্পিসিস ল্যাকটিস এর যে কোনো উপাদান বা একই শ্রেণীর অন্যান্য প্রোবায়োটিকের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রোবায়োটিকের ব্যবহার করা উচিত নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
সাধারণত, গর্ভাবস্থায় প্রোবায়েটিক এবং প্রিবায়োটিকগুলো ব্যবহার করা নিরাপদ। বেবিসেন্টার ইউকে এবং আমেরিকান প্রেগন্যান্সি অ্যাসোসিয়েশন সহ বেশ কয়েকটি সংস্থায় গর্ভাবস্থায় নিরাপদ এবং উপকারী হওয়ার জন্য প্রোবায়োটিক গ্রহন করার পরামর্শ দিয়েছে। গর্ভবতী বা স্তন্যদানকালীন সময় ইহা ব্যবহার করা নিরাপদ কিনা তা জানার জন্য যথেষ্ট তথ্য নেই।
সতর্কতা
থেরাপিউটিক ক্লাস
Probiotic