MEDIXOBD.COM

Sultolin Metered-Dose Inhaler (MDI)

Sultolin Metered-Dose Inhaler (MDI)

Salbutamol (Inhaler)

Square Pharmaceuticals PLC

Unit Price : 220.00 

Another Brands

Indications

ব্রংকোস্পাজম : সালবিউটামল ইনহেলার ব্রংকিয়াল এ্যাজমার ব্রংকোস্পাজম এর প্রতিরােধ ও চিকিৎসায় এবং রিভার্সেবল এয়ারওয়ে অবস্ট্রা‌কশন এর ফলে সৃষ্ট ব্রংকাইটিস ও এমফাইসেমা এর চিকিৎসায় নির্দেশিত। শরীরচর্চা জনিত ব্রংকোস্পাজম : তীব্র ডিসপনিয়া এ্যাটাক উপশমে এবং শরীর চর্চার ফলে সৃষ্ট এ্যাজমা নিবারণে অথবা প্রােফাইল্যাকটিক হিসাবে সালবিউটামল ইনহেলার ব্যবহার করা যাবে।

Composition

Pharmacology

সালবিউটামল একটি সিলেক্টিভ বিটা-২ এড্রনাে রিসেপ্টর এগােনিস্ট। থেরাপিউটিক ডােজে এটি ব্রংকিয়াল মসৃণ মাংসপেশীর বিটা-২ এড্রেনাে রিসেপ্টর এর উপর কাজ করে এবং কার্ডিয়াক মাংসপেশীর বিটা-১ এড্রেনাে রিসেপ্টর এর উপর সামান্য অথবা কোনাে ক্রিয়া নেই। সালবিউটামল রিভার্সেবল এয়ারওয়ে অবস্ট্রাকশন এ খুব তাড়াতাড়ি (৫ মিনিটের মধ্যেই) ব্রংকোডাইলেটেশন করে যা ৪-৬ ঘন্টা স্থায়ী হয়। এছাড়াও এর মাস্ট সেল এর উপর এন্টিইনফ্লামেটরী ইফেক্টের জন্য ইহা ব্রংকোকনস্ট্রিক্টর মেডিয়েটর যেমন হিস্টামিন, নিউট্রোফিল কেমােট্যাকটিভ ফ্যাক্টর (NCF) এবং প্রােস্টাগ্ল্যানডিন ডি২ এর নিঃসরণকে বাধা প্রদান করে।

Dosage & Administration

সালবিউটামল ইনহেলার শুধুমাত্র মুখ দিয়ে শ্বাস গ্রহণের মাধ্যমে ব্যবহারের জন্য। প্রতিবার ব্যবহারের পূর্বে সালবিউটামল ইনহেলার ভালভাবে ঝাঁকিয়ে নিন। ব্রংকোস্পাজম এর তীব্র এপিসােড নিরাময়ে: প্রাপ্তবয়স্ক : ১ অথবা ২টি পাফ্‌ প্রয়ােজন অনুযায়ী। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৮ টি পাফ্ দেয়া যাবে। শিশু : প্রাপ্তবয়স্ক ডােজের অর্ধেক। এলার্জেন অথবা শরীরচর্চা দ্বারা সৃষ্ট ব্রংকোম্পাজম প্রতিরােধে: প্রাপ্তবয়স্ক : ২ টি পাফ্, শরীরচর্চার অথবা এলার্জেন সংস্পর্শ আসার ১৫ মিনিট পূর্বে। দৈনিক সর্বোচ্চ ২টি করে পাফ ৪ বার নেয়া যাবে। শিশু : প্রাপ্তবয়স্ক ডােজের অর্ধেক। ক্রনিক থেরাপী: প্রাপ্তবয়স্ক : ২০০ মাইক্রোগ্রাম পর্যন্ত (২টি পাফ্) দিনে ৪ বার। শিশু : ২০০ মাইক্রোগ্রাম পর্যন্ত (২টি পাফ্) দিনে ৪ বার।

Contraindications

যারা সালবিউটামল অথবা এর উপাদানের প্রতি অতিসংবেদনশীল তাদের ক্ষেত্রে সালবিউটামল ইনহেলার বিপরীত নির্দেশিত।

Side Effects

সালবিউটামল সাধারণত সুসহনীয়। মুখ দিয়ে শ্বাস গ্রহণের সময় কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু কিছু রােগীর ক্ষেত্রে কাঁপুনি, দুশ্চিন্তা, মাংসপেশীতে খিচুনী, মাথা ব্যথা, বুক ধড়ফর করা, হৃৎপিন্ডের গতি কিছুটা বেড়ে যাওয়া, কার্ডিয়াক এরিদমিয়া (এর মধ্যে রয়েছে এট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এবং এক্সট্রাসিসটোল) হতে পারে। মুখ দিয়ে শ্বাস গ্রহণের মাধ্যমে সালবিউটামল ব্যবহারের ফলে মুখে ও গলায় চুলকানি হতে পারে।

Pregnancy & Lactation

গর্ভাবস্থা ক্যাটেগরী সি ড্রাগ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সালবিউটামল ইনহেলার অথবা সালবিউটামল সালফেট এর উপর পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা না থাকায় গর্ভাবস্থায় যদি একান্তই প্রয়ােজন হয় তাহলে দেয়া উচিত। এই ইনহেলার মাতৃদূগ্ধ নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। তাই সালবিউটামল ইনহেলার স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সর্তকতার সাথে ব্যবহার করা উচিত।

Precautions & Warnings

প্যারাডক্সিকাল ব্রংকোস্পাজম : মুখ দিয়ে শ্বাস গ্রহণের মাধ্যমে সালবিউটামল ব্যবহারের ফলে প্যারাডক্সিকাল ব্রংকোস্পাজম হতে পারে যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি প্যারাডক্সিকাল ব্রংকোস্পাজম হয়, তবে সালবিউটামল ইনহেলার ব্যবহার বন্ধ করতে হবে এবং অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি ধরে নেয়া হয় যে, যখন একটি নতুন ক্যানিস্টার ব্যবহার শুরু করা হয় তখন মুখ দিয়ে শ্বাস গ্রহণের মাধ্যমে ব্যবহৃত ফর্মুলেশন গুলাের জন্য প্যারাডক্সিকাল ব্রংকোম্পাজম হয়ে থাকে। কার্ডিওভাসকুলার ইফেক্ট : কিছু রােগীর ক্ষেত্রে সালবিউটামল অন্যান্য বিটা-২ এড্রেনাে রিসেপ্টর এগােনিস্ট এর মত কার্ডিওভাসকুলার ইফেক্ট যেমন পালস্ রেট বা ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে সালবিউটামল ইনহেলার বন্ধ করতে হবে। এছাড়াও, বিটা-এগােনিস্ট ব্যবহারের ফলে ইসিজি পরিবর্তন যেমন টি-ওয়েভ সমান হয়ে যাওয়া, কিউটিসি ইন্টারভেল বেড়ে যাওয়া এবং এসটি সেগমেন্ট ডিপ্রেশন হওয়া। এগুলাের কোনাে ক্লিনিক্যাল যােগাযােগ জানা যায়নি। তাই, সালবিউটামল ইনহেলার যাদের কার্ডিওভাসকুলার ডিসঅর্ডার বিশেষ করে করোনারী ইনসাফিসিয়েন্সি, কার্ডিয়াক এরিদমিয়া, বা উচ্চ রক্তচাপ আছে তাদের অন্যান্য সিমপ্যাথােমিমেটিক অ্যামাইনের মত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তাৎক্ষণিক হাইপারসেনসেটিভ বিক্রিয়া : মুখ দিয়ে শ্বাস গ্রহণের মাধ্যমে সালবিউটামল ব্যবহারের ফলে তাৎক্ষণিক হাইপারসেনসেটিভ বিক্রিয়া যেমন আর্টিকারিয়া, এনজিওইডিমা, র‍্যাশ, ব্রংকোম্পাজম, এনাফাইল্যাক্সিস এবং ওরােফ্যারিনজিয়াল ইডিমা হতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথেই সালবিউটামল ইনহেলার বন্ধ করতে হবে। একই সাথে বিরাজমান অবস্থা : সালবিউটামল ইনহেলার যাদের কনভালসিভ ডিসঅর্ডার, হাইপোথাইরয়ডিসম অথবা ডায়াবেটিস মেলিটাস আছে এবং যারা সিমপ্যাথােমিমেটিক অ্যামাইনের প্রতি সংবেদনশীল নয় তাদের অন্যান্য সিমপ্যাথােমিমেটিক অ্যামাইনের মত সর্তকতার সাথে ব্যবহার করতে হবে। বেশী মাত্রায় ইন্ট্রাভেনাস সালবিউটামল আগে থেকেই থাকা ডায়াবেটিস মেলিটাস এবং কিটোএসিডােসিসকে বাড়িয়ে দেয়।

Therapeutic Class

Short-acting selective & β2-adrenoceptor stimulants

Storage Conditions

ক্যানিস্টারটি উচ্চচাপযুক্ত হওয়ায় এটি আপাতদৃষ্টিতে খালি মনে হলেও ছিদ্র করা, ভাঙ্গা অথবা পােড়ানাে যাবে না। সূর্যালােক বা তাপ থেকে দূরে রাখুন। ৩০° সে. তাপমাত্রার নীচে সংরক্ষণ করুন। হিমায়িত করা থেকে সতর্ক থাকুন। চোখের সংস্পর্শ থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় ও বিতরণযােগ্য।