MEDIXOBD.COM

Somalax Tablet

Somalax Tablet

Carisoprodol

Navana Pharmaceuticals Ltd.

Unit Price : 6.00 (3 x 10: 180.00)

Another Brands

Indications

ক্যারিসোপ্রোডল যে সব ক্ষেত্রে নির্দেশিত- তীব্র মাস্কুলোস্কেলেটাল ব্যথা এবং যেকোন ব্যথার অস্বস্তিভাব থেকে মুক্তি দিতে। ব্যথার রোগীদের নিয়মিত ঘুম বাড়াতে ও মানসিক উদ্বেগ কমাতে। আঘাতপ্রাপ্ত রোগীদের শারীরিক চিকিৎসায় সহযোগী হিসেবে।

Composition

Pharmacology

ক্যারিসোপ্রোডল একটি GABA-A রিসেপ্টরের পরোক্ষ অ্যাগনিস্ট যা সিএনএস ক্লোরাইড চ্যানেল নিয়ন্ত্রন করে। GABA রিসেপ্টর অ্যাগনিস্টগুলি সাধারনত তন্দ্রাভাব দেয়, এছাড়াও মানসিক উদ্বেগ বন্ধ করতে, খিঁচুনি কমাতে ও মাংসপেশীর শিথিলতায় সাহায্য করে। ক্যারিসোপ্রোডল মেটাবোলাইট মেপ্রোবামেট এর ঘুম ও মানসিক প্রশান্তিদায়ক প্রভাব আছে। ক্যারিসোপ্রোডল মস্তিস্ক ও স্পাইনাল কর্ড থেকে মাংসপেশী পর্যন্ত সঞ্চালন কমিয়ে দেয়। এর ফলে মাংসপেশী শিথিল হয় এবং খিঁচুনি কমে। ক্যারিসোপ্রোডলের মাংসপেশীর উপর সরাসরি কোন প্রভাব নেই।

Dosage & Administration

১৮ বছর বা তার বেশী বয়স্কদের জন্য : ক্যারিসোপ্রোডল সারাদিনে তিনবার এবং একটি ট্যাবলেট ঘুমানোর আগে (মোট ৪ বার)। ক্যারিসোপ্রোডল সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার অনুমোদিত। কিডনি ও যকৃতের অকার্যকারিতায় এবং যেসকল রোগীদের CYP2C19 কম সক্রিয় তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

Contraindications

অ্যাকিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া রোগী এবং কার্বামেট এর প্রতি যাদের অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ক্যারিসোপ্রোডল প্রতিনির্দেশিত।

Side Effects

তন্দ্রাচ্ছন্ন ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা হতে পারে।

Pregnancy & Lactation

গর্ভাবস্থায় সি ক্যাটেগরীভুক্ত। গর্ভাবস্থায়তার ক্যারিসোপ্রোডল গ্রহণের কোন সুনির্দিষ্ট তথ্য নেই। মায়ের ক্যারিসোপ্রোডল সেবনে শিশু মাতৃদুগ্ধ কম পায় (ঘুমের কারনে) এবং/অথবা মাতৃদুগ্ধের পরিমাণ কমে যায়। স্তনদানকারী মায়ের ক্ষেত্রে ক্যারিসোপ্রোডল সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

Precautions & Warnings

Therapeutic Class

Locally acting Skeletal Muscle Relaxants

Storage Conditions

আলো থেকে দূরে ঠান্ডা ও শুকনো স্থানে, কক্ষ তাপমাত্রা ২০°-২৫°C এ রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।