Indications
সােডিয়াম পিকোসালফেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য যেকোন কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে এছাড়াও সার্জারী, প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অন্ত্র পরিষ্কারে নির্দেশিত।
Composition
Pharmacology
সােডিয়াম পিকোসালফেট একটি ট্রাইএরাইলমিথেন গ্রুপ এর স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ। এটি গ্রহনের পর বৃহদন্তেরের ব্যাকটেরিয়া দ্বারা সক্রিয় হয় ফলে ইহা বৃহদন্ত্রেই কাজ করে। সক্রিয় অবস্থায় সােডিয়াম পিকোসালফেট অন্ত্র প্রাচীরের স্নায়ু প্রান্তকে উদ্দীপনা দেয়, বৃহদন্ত্রের লুমেনে পানি ও ইলেকট্রলাইটের পরিমাণ বেড়ে যায় এবং পেরিস্টালসিস ত্বরান্বিত হয়। ফলশ্রুতিতে মল নরম হয়ে দ্রুততার সাথে অগ্রসর হয় এবং মলাশয়ের পূর্ণতা অনুভূত হয়। মলাশয়ের এই প্রভাব মল ত্যাগ ত্বরান্বিত করতে সাহায্য করে।
Dosage & Administration
রাতে ঘুমানাের আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত ভােজ গ্রহণ করলে পরের দিন সকালে মল ত্যাগ ত্বরান্বিত হবে। এটি সর্বনিম্ন ডােজ থেকে শুরু করা উচিত। নিয়মিত মল ত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডােজ গ্রহণ করা যেতে পারে। সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডােজ অতিক্রম করা উচিত নয়। প্রাপ্তবয়ষ্ক এবং শিশু (১০ বছরের বেশী)- ট্যাবলেট: প্রতিদিন ৫-১০ মি.গ্রা. ওরাল সল্যুশন: প্রতিদিন ৫-১০ মি.লি. অথবা ১-২ চা চামচ শিশু (৪ বছর-১০ বছর)- ট্যাবলেট: প্রতিদিন ২.৫-৫ মি.গ্রা. ওরাল সল্যুশন: প্রতিদিন ২.৫-৫ মি.লি. অথবা ০.৫-১ চা চামচ শিশু ৪ বছরের কম- ওরাল সল্যুশন: প্রতিদিন ০.২৫ মি.লি. প্রতি কেজি শারীরিক ওজনের জন্য।
Contraindications
সােডিয়াম পিকোসালফেট অথবা এর যেকোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা। এছাড়া তীব্র ডিহাইড্রেশন, আন্ত্রিক প্রদাহ, অন্ত্রের বাধাগ্রস্ততা, এ্যাপেনডিসাইটিস এর কারণে বমি বমি ভাব ইত্যাদি ক্ষেত্রে সােডিয়াম পিকোসালফেট প্রতিনির্দেশিত।
Side Effects
অতিসংবেদনশীলতা, মাথা ঘােরা, সাময়িক সংজ্ঞাহীনতা, ভ্যাসােভ্যাগাল প্রতিক্রিয়া, পরিপাকতন্ত্রের জটিলতা, ডায়রিয়া, পেটে ব্যাথা এবং বমি বমি ভাব।
Pregnancy & Lactation
গর্ভাবস্থায় এই ওষুধের কোন ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি। তারপরও গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকুন। সােডিয়াম পিকোসালফেট মাতৃদুগ্ধের সাথে নির্গত হয় না।
Precautions & Warnings
অধিক মাত্রায় দীর্ঘদিন ব্যবহারের ফলে ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা এবং হাইপােক্যালিমিয়া হতে পারে। এ্যালকোহল গ্রহণকারীদের জন্য ক্ষতিকর। গর্ভাবস্থায় ও জন্যদানকালে সতর্কতা গ্রহণ করতে হবে। এছাড়া শিশু, মৃগীরােগী এবং লিভার রােগে আক্রান্ত রােগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
Therapeutic Class
Stimulant Laxative
Storage Conditions
আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।