MEDIXOBD.COM

Sodicarb Tablet

Sodicarb Tablet

Sodium Bicarbonate

Popular Pharmaceuticals Ltd.

Unit Price : 7.00 (4 x 15: 420.00)

Another Brands

Indications

সোডিয়াম বাইকার্বনেট নিম্নলিখিত উপসর্গে নির্দেশিত: ১. কার্ডিয়াক অ্যারেস্ট-এ এসিডোসিস এর চিকিৎসায় ২. প্রস্রাবের ক্ষারীয়করণ ৩. বিপাকীয় এসিডসিস চিকিৎসায় তীব্র কিডনিজনিত রোগে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস শক বা পানিশূন্যতা থেকে রক্ত সঞ্চালনের অপর্যাপ্ততা তীব্র প্রাইমারি লাকটিক এসিডোসিস নিয়ন্ত্রণে

Composition

Pharmacology

সোডিয়াম বাইকার্বনেট হল একটি সিস্টেমিক এলকালাইজার, যা প্লাজমা বাইকার্বোনেট বৃদ্ধি করে, অতিরিক্ত হাইড্রোজেন আয়ন ঘনত্ব বাফার করে এবং রক্তের পিএইচ বাড়ায়, যার ফলে অ্যাসিডোসিসের লক্ষণগুলি প্রশমিত করে। এটি একটি ইউরিনারি এলকালাইজার যা প্রস্রাবে বাইকার্বোনেট আয়নগুলির নিঃসারণ বাড়িয়ে তোলে, এইভাবে কার্যকরভাবে প্রস্রাবের পিএইচ বাড়ায়। ইহা তীব্র ডায়রিয়ায় ইলেকট্রোলাইটের ভারসাম্যহীন পুনঃস্থাপন করে ব্যবহার করা হয় যেখানে বাইকার্বোনেট হ্রাসের হার লক্ষণীয়।

Dosage & Administration

সাধারণত ৩০০ মিগ্রা থেকে ২ গ্রাম পর্যন্ত দিনে ১ থেকে ৪ বার।

Contraindications

সোডিয়াম বাইকার্বোনেট হাইপারসেনসিটিভিটি হাইপোভেনটিল্যাটরী স্টেটস, অতিরিক্ত ক্লোরাইড শূন্যতায়, বমি থেকে ক্রমাগত পাচক তরল ক্ষয় হওয়া, বিপাকীয় অথবা রেসপিরেটরী অ্যালকালোসিস, পটাসিয়াম স্বত্ত্বতায় এবং যেসব ডাইউরেটিকস থেকে হাইপোক্লোরেমিক অ্যালকালোসিস উৎপন্ন হয় তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

Side Effects

সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, বমি-বমি ভাব সংবেদনশীলতা আপনার ডাক্তারকে অবহিত করুন যদি আপনার: পেশীর দুর্বলতা, ধীর প্রতিবর্তী ক্রিয়া, বিভ্রান্তি, পা অথবা পায়ের গোড়ালী ফোলা, কালো মল কফি-গ্রাউন্ড বমি

Pregnancy & Lactation

প্রাণিকুলের ওপর গবেষণকালে এই ওষুধের কারণে কিডনির উপর বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে। গর্ভকালীন দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকের সময় এই কম্বিনেশনটি নির্দেশিত হয়। এটি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ আর বাড়িয়ে দিতে পারে। এই ওষুধ মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয়।

Precautions & Warnings

প্রাক-বিদ্যমান হৃদরোগ, কিডনীজনিত রোগ, লিভারজনিত রোগ, উচ্চরক্তচাপ এবং যাদের এই ওষুধের কোন উপাদানে এলার্জি আছে তাদের ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বোনেট সতর্কতা সাথে ব্যবহার করতে হবে। কারণ এই ওষুধটিতে রয়েছে লবন (সোডিয়াম), যদি লবণ-সীমাবদ্ধ ডায়েটে থাকেন তাহলে এই ওষুধটি ব্যবহার করা যাবে না।

Therapeutic Class

Intravenous fluid preparations, Urinary Alkalinizing Agent

Storage Conditions

৩০° সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে সংরক্ষণ থেকে বিরত থাকুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।