MEDIXOBD.COM

Noficon Capsule

Noficon Capsule

Fenofibrate

Eskayef Pharmaceuticals Ltd.

Unit Price : 7.00 (4 x 10: 280.00)

Another Brands

Indications

ফেনোফাইব্রেট নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত- হাইপারলিপিডেমিয়া টাইপ II-এ, II-বি, III, IV এবং V রোগীর ক্ষেত্রে, যাদের খাদ্যাভ্যাস পরিবর্তন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরও আশানুরূপ ফল পাওয়া যায়নি।

Composition

Pharmacology

ফেনোফাইব্রেট একটি ফাইব্রিক এসিড জাতক। মুখে খাওয়ার পর ফেনোফাইব্রেট দ্রুত পানি দ্বারা বিশেষিত হয়ে-এর ফার্মাকোলজিক্যাল সক্রিয় অবস্থা ফেনোফাইব্রিক এসিডে পরিণত হয়। ফেনোফাইব্রিক এসিড মোট কোলেস্টেরল, LDL কোলেস্টেরল, অ্যাপোলাইপোপ্রোটিন বি, মোট ট্রাইগিসারাইড ও VLDL-এর পরিমাণ কমায়। এছাড়াও ফেনোফাইব্রেট HDL এবং অ্যাপো Al ও অ্যাপো All এর পরিমাণ বাড়ায়। ফেনোফাইব্রেট প্রস্রাবের মাধ্যমে ইউরিক এসিড নিষ্কাষণ বাড়িয়ে দিয়ে রক্তে ইউরিক এসিডের পরিমাণ কমায়। ফেনোফাইব্রেটের মাইক্রোনাইজড্ ফর্মুলেশন এর নন-মাইক্রোনাইজড্ ফর্মুলেশন অপেক্ষা অনেক বেশী পরিশোষিত হয়।

Dosage & Administration

ফেনোফাইব্রেট ক্যাপসুল ২০০ মি.গ্রা. দিনে ১ বার নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত- প্রাইমারী হাইপারকোলেস্টেরোলেমিয়া, হাইপারট্রাইগ্লাইসেরিডেমিয়া ও মিক্সড হাইপারলিপিডেমিয়া। খাদ্যের সাথে ফেনোফাইব্রেট সেবন করলে এর পরিশোষণ প্রায় ৩৫% বেড়ে যায়।

Contraindications

ফেনোফাইব্রেট-এর প্রতি অতি সংবেদনশীল, মারাত্মক কিডনী ও যকৃতের অসমকার্যকারীতা, পিত্তথলির সমস্যা, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে, কিটোপ্রোফেনের আলোক-সংবেদনশীলতার ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

Side Effects

পরিপাকতন্ত্রীয় (উদাহরণস্বরূপ- বমিবমি ভাব, ক্ষুধামন্দা, পেটে ব্যথা), চুলকানি, আর্টিকেরিয়া, পুরুষত্বহীনতা। এছাড়া মাথা ব্যথা, ঝিমঝিম ভাব, মাথা ঘোরা, অবসাদ, চুলপড়া, মায়োটক্সিসিটি বিরল ক্ষেত্রে দেখা গেছে ।

Pregnancy & Lactation

গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ফেনোফাইব্রেট নির্দেশিত নয়।

Precautions & Warnings

যেসব রোগীর কিডনীর সমস্যা আছে তাদের ক্ষেত্রে আলাদা সাবধানতা নিতে হবে, কেননা যদি ক্রমাগত সিরাম ক্রিয়েটিনিন বাড়তে থাকে অথবা নির্দেশিত মাত্রা অনুসরণে ব্যর্থ হয়, তবে মায়োটক্সিসিটি হতে পারে। যদি মায়োটক্সিসিটি সন্দেহ করা হয় অথবা ক্রিয়েটিনিন কাইনেজ-এর ঘনত্ব বেড়ে যায়, সে ক্ষেত্রে ঔষধ সেবন বন্ধ রাখা উচিত। প্রথম ১ বছরের জন্য প্রতি ৩ মাস অন্তর লিভার ফাংশান টেস্ট করা উচিত।

Therapeutic Class

Fibrates

Storage Conditions

৩০°সে. এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।