MEDIXOBD.COM

Nevalto Tablet    

Nevalto Tablet

Nebivolol + Valsartan

Beximco Pharmaceuticals Ltd.

Unit Price : 15.00 (2 x 15: 450.00)

Another Brands

নির্দেশনা

ইহা বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার এবং এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার (ARB) এর সমন্বয়ে গঠিত যা উচ্চ রক্তচাপ কমানোর জন্য উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত। রক্তচাপ কমানো গুরুতর হৃদরোগ, প্রাথমিকভাবে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এর ঝুঁকি কমায়।

উপাদান

ফার্মাকোলজি

ইহা একটি কার্ডিওভাসকুলার ড্রাগ যা বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার এবং এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার (ARB) এর সমন্বয়ে গঠিত।  নেবিভোলল সিলেক্টিভ বিটা- ব্লকিং এজেন্ট গ্রুপের অন্তর্গত। এটি হৃদস্পন্দন বৃদ্ধি রোধ করে এবং হার্ট পাম্পিং শক্তি নিয়ন্ত্রণ করে। এটি রক্তনালীকে প্রশস্ত করে যা রক্তচাপ কমাতে সাহায্য করে। ভালসারটান AT1 এর উপর কাজ করে এনজিওটেনসিন রিসেপ্টরের ত্রিয়াকে অবরুদ্ধ করে, রক্তনালীগুলিকে প্রসারিত করে এবং হৃদস্পন্দনকে প্রভাবিত না করেই রক্তচাপ কমায়।

মাত্রা ও সেবনবিধি

প্রাথমিক থেরাপি হিসেবে এবং রোগীদের ক্ষেত্রে ভালসারটান ৮০ মি.গ্রা. অথবা নেবিভোলল ১০ মি.গ্রা. পর্যন্ত নির্দেশিত। যদি নিয়ন্ত্রিত না হয়, নেবিভোলল/ভালসারটান ৫/৮০ প্রস্তাবিত ডোজ হল ইহার একটি ট্যাবলেট, দিনে একবার সেবন করা। সার্বিক উচ্চ রক্তচাপজনিত প্রভাব ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে অর্জিত হয়। ৫/৮০ এর মাত্রা বাড়ানোর ফলে কোনো রক্তচাপ হ্রাস পায় না। ৫/৮০ ইতিমধ্যে ৫ মি.গ্রা. নেবিভোলল এবং ৮০ মি.গ্রা. ভালসারটান গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে প্রতিস্থাপিত করা যেতে পারে।

প্রতিনির্দেশনা

ইহা নিম্মোক্ত রোগের জন্য প্রতিনির্দেশি গুরুতর ব্র্যাডিকার্ডিয়া প্রথম ধাপ হার্ট ব্লকের তুলনায় গুরুত্বর হার্ট ব্লক কার্ডিওজেনিক শকে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডিকম্পেনসেটেড কার্ডিয়াক ফেইলিউর সাইনাস সিন্ড্রোম (যদি না স্থায়ী পেসমেকার থাকে) গুরুতর হেপাটিক প্রতিবন্ধী রোগীদের (চাইল্ড পাফ >বি) রোগী যারা নেভালটো উপাদানের প্রতি অতিসংবেদনশীল। ডায়াবেটিস রোগীদের নেভালটো" এর সাথে অ্যালিসকিরেন ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

হাইপোটেনশন হাইপারক্যালেমিয়া

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

ইহা গর্ভবতী মহিলাকে খাওয়ানো হলে ভ্রূনের ক্ষতি হতে পারে। গর্ভবস্থায় সুপারিশ করা হয় না। স্তন্যদানে নির্দেশনা পাওয়া যায়নি।

সতর্কতা

থেরাপি বন্ধ করার পরে করোনারি ধমনী রোগের তীব্রতা বৃদ্ধি : হঠাৎ করে থেরাপি বন্ধ করবেন না। ডায়াবেটিস : গ্লুকোজ নিরীক্ষণ করতে হবে কারন বিটা ব্লকার হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলি হ্রাস করতে পারে। সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে : রেনাল ফাংশন এবং পটাসিয়াম পর্যবেক্ষণ করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Combined antihypertensive preparations

সংরক্ষণ

৩০° সে. তাপমাত্রার উপরে সংরক্ষণ করবেন না। শুকনো স্থানে রাখুন। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।