Indications
প্রুক্যালােপ্রাইড সাকসিনেট সেইসব প্রাপ্তবয়স্কদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় নির্দেশিত যাদের পূর্বে ল্যাক্সেটিভ দিয়ে কোনাে উন্নতি হয়নি।
Composition
Pharmacology
Dosage & Administration
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে : দিনে ২ মিগ্রা একবার খাবার এর পূর্বে অথবা পরে মুখে সেবনযােগ্য। আশানূরূপ ফলের জন্য দিনে ২ মিগ্রা এর বেশী সেবন করা উচিত নয়। বয়স্ক রােগী : দিনে একবার ১ মিগ্রা দিয়ে আরম্ভ করতে হবে, যদি প্রয়ােজন হয় তাহলে দিনে একবার ২ মিগ্রা পর্যন্ত বাড়ানাে যেতে পারে। শিশুদের ক্ষেত্রে : প্রুক্যালােপ্রাইড শিশু এবং ১৮ বছর এর কম বয়সীদের ক্ষেত্রে নির্দেশিত নয়।
Contraindications
প্রুক্যালােপ্রাইড অথবা এর কোনাে একটি উপাদানের প্রতি সংবেদনশীল সেইসব রােগীদের প্রতি প্রুক্যালােপ্রাইড প্রতিনির্দেশিত।
Side Effects
প্রুক্যালােপ্রাইড দিয়ে চিকিৎসাকালীন সময়ে যে সকল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, তাদের মধ্যে অন্যতম হলাে, মাথাব্যথা, পরিপাকতন্ত্রের উপসর্গ (তলপেটে ব্যাথা), বমিবমিভাব এবং ডায়রিয়া। পার্শ্বপ্রতিক্রিয়া গুলাে সাধারণত চিকিৎসা শুরুর প্রাথমিক দিকে দেখা যায় এবং কিছুদিন পর সেগুলাে আর পরিলক্ষিত হয় । বেশীর ভাগ পার্শ্বপ্রতিক্রিয়াই মৃদু থেকে মাঝারী মাত্রায় দেখা যায়।
Pregnancy & Lactation
গর্ভাবস্থায়, প্রুক্যালােপ্রাইড এর ব্যবহার অনুমােদিত নয় এবং যে সব নারীরা সন্তান ধারনে সক্ষম, তাদের প্রুক্যালােপ্রাইড ব্যবহারের সময় একটি উপযােগী গর্ভনিরােধ ব্যবস্থা গ্রহন করা উচিত। প্রানীদের উপর করা গবেষনায় গর্ভাবস্থায়, ভ্রূণের বিকাশ অথবা গর্ভপরবর্তী কোনােরুপ বিরুপ প্রতিক্রিয়া দেখা যায় নাই। প্রুক্যালােপ্রাইড দিয়ে চিকিৎসাকালীন সময় স্তন্যদান থেকে বিরত থাকতে হবে।
Precautions & Warnings
প্রুক্যালােপ্রাইড প্রধানত বৃক্কের মাধ্যমে নিঃসরিত হয়ে থাকে, তাই যে সব রােগীদের বৃক্কীয় কার্যক্ষমতা অনেক দুর্বল তাদের ক্ষেত্রে প্রুক্যালােপ্রাইড এর নির্ধারিত সেবন মাত্রা ১ মিগ্রা। যে সব রােগীদের যকৃতের কার্যক্ষমতা অনেক দুর্বল (চাইল্ড-পাহ ক্লাস সি) সেসব রােগীদের ক্ষেত্রে প্রুক্যালােপ্রাইড দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ডায়রিয়ার ক্ষেত্রে সাধারনত মুখে খাওয়া যায় এরূপ জন্ম বিরতিকরণ পিল গুলাের কার্যকারিতা অনেকটা কমে যায়, তাই মুখে খাওয়া যায় এরূপ জন্ম বিরতিকরণ পিল গুলাের কার্যকারিতা ঠিক রাখার জন্য, এর পাশাপাশি একটি অতিরিক্ত জন্ম বিরতি করণ পদ্ধতি ব্যবহার করতে হবে। এই ট্যাবলেটে ল্যাক্টোজ থাকার দরুন, যেসব রােগীদের জন্মগত গ্যাল্যাক্টোজ ইনটলারেন্স, ল্যাপ ল্যাক্টোজ ডেফিসিয়েন্সি অথবা গ্লুকোজ গ্যালােক্টোজ ম্যালঅ্যাবসরপসন আছে তাদের এই ওষুধ টি নেওয়ার ব্যপারে সতর্কতা অবলম্বন করা উচিৎ।
Therapeutic Class
Osmotic purgatives
Storage Conditions
আলাে থেকে দূরে, শুষ্ক স্থানে ও ৩০° সে এর নিচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র সরবরাহকৃত বােতল হতে সেবন করুন এবং যদি বােতলের মুখের সিল ছেঁড়া বা খােলা থাকে, তাহলে ব্যবহার করা থেকে বিরত থাকুন।