MEDIXOBD.COM

Melato Tablet

Melato Tablet

Melatonin

Beximco Pharmaceuticals Ltd.

Unit Price : 3.00 (3 x 10: 90.00)

Another Brands

Indications

মেলাটোনিন মূলতঃ ঘুমের জটিলতা এবং জেট ল্যাগ এর চিকিৎসায় ব্যবহার্য। নিদ্রাহীনতা : মেলাটোনিন নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে ঘুমকে প্ররোচিত করতে সহায়তা করে- জেট ল্যাগ, দৃষ্টিশক্তির দুর্বলতা অথবা রাত্রিকালীন কাজের কারণে ঘুমের ব্যাঘাত ঘটলে বিভিন্ন মানসিক রােগে শরীরে মেলাটোনিনের পরিমাণ কমে গেলে ঘুম কম হওয়ার দরুন যে সমস্ত শিশুর পড়াশুনায় ব্যাঘাত ঘটছে অস্টিওপােরােসিস : মেলাটোনিন অস্টিওব্লাস্ট নামক কোষের পরিমাণ বাড়িয়ে শরীরে অস্থির বৃদ্ধিতে সাহায্য করে। মেনােপােজ : এই সময়ে মহিলাদের নিদ্রা সম্পর্কিত জটিলতায় মেলাটোনিন সাহায্য করে। ক্ষুধামন্দা : মেলাটোনিনের পরিমান অ্যানোরেক্সিয়ার লক্ষণগুলিতে ভূমিকা রাখে। এ্যাটেনশন ডেফিসিট হাইপার এ্যাকটিভিটি ডিজঅর্ডার : এই রােগে আক্রান্ত শিশুদের ঘুমের জটিলতায় মেলাটোনিন কার্যকরী। সারকয়েডােসিস

Composition

Pharmacology

মানবদেহে দুই ধরণের মেলাটোনিন রিসেপ্টর চিহ্নিত করা গিয়েছে- MT 1 এবং MT 2 . রিসেপ্টরগুলির অবস্থান প্রধানতঃ মস্তিষ্কে এবং কিছু প্রান্তিক অংগে । MT 1 সাব-টাইপের অবস্থান হচ্ছে পিটুইটারি গ্রন্থির পারস্ টিউবারালিস-এ এবং হাইপােথ্যালামাসের সুপ্রাকায়াজাম্যাটিক নিউক্লিয়াইতে। MT 2 সাব-টাইপের অবস্থান প্রধানতঃ রেটিনা। মেলাটোনির মাত্রা বৃদ্ধি শরীরে স্নায়বিক ও এন্ডােক্রিন সিগনাল শুরু করে ফলে বিভিন্ন নিউরােট্রান্সমিটারের মাত্রা সবচেয়ে অনুকুলে আসে। যেমন- সেরােটোনিন ও GABA এর মাত্রা বৃদ্ধি এবং ডােপামিন এর মাত্রা হ্রাস। এই অবস্থা ঘুমিয়ে পড়া ও ঘুমকে প্রলম্বিত করতে সাহায্য করে।

Dosage & Administration

প্রাপ্তবয়স্ক : নিদ্রাহীনতা: ৩-৬ মি.গ্রা. হিসাবে ঘুমাতে যাবার ১ ঘন্টা আগে সেব্য। জেট ল্যাগ: সর্বশেষ লক্ষ্যস্থানে পৌছানাের পর ০.৫-৫ মি.গ্রা. হিসাবে ঘুমাতে যাবার ১ ঘন্টা আগে। পূর্বদিকে ভ্রমণকালে ভ্রমণের আগের রাত থেকে শুরু করে ভ্রমণ পরবর্তী ৪ দিন ঘুমাতে যাবার আগে। পশ্চিম দিকে ভ্রমণকালে- নতুন জায়গায় পৌছানাের পর পরবর্তী ৪ দিন ঘুমাতে যাবার আগে। সারকয়েডােসিস: প্রতিদিন ২০ মি.গ্রা. হিসাবে ৪ থেকে ২০ মাস। বিষন্নতা: ০.১২৫ মি.গ্রা. করে দিনে ২ বার, ৪ ঘন্টার ব্যবধানে সেব্য। ঘুমের সমস্যা হলে: ঘুমাতে যাবার ৩ থেকে ৪ ঘন্টা আগে ৫ মি.গ্রা. হিসাবে ৪ সপ্তাহ। শিশু (৬ মাস থেকে ১৪ বছর পর্যন্ত) : ঘুমের সমস্যা হলে দৈনিক ০.৩০ মি.গ্রা. হিসাবে।

Contraindications

যাদের অটোইমিউন ডিজিজ আছে তাদের মেলাটোনিন প্রতিনির্দেশিত।

Side Effects

সম্ভাব্য বিরূপ প্রভাবের মধ্যে মাথাব্যথা এবং বিষন্নতা অন্তর্ভুক্ত। মেলাটোনিন গ্রহণের পরে ৩০ মিনিটের মধ্যে তন্দ্রাছন্নতা হতে পারে এবং এই প্রভাব ১ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এটি ড্রাইভিং দক্ষতায় প্রভাব ফেলতে পারে।

Pregnancy & Lactation

এই সময় মেলাটোনিনের নিরাপদ ও কার্যকরী ব্যবহারের কোন তথ্য পাওয়া যায়নি।

Precautions & Warnings

ক্যাফেইন এবং ফুভােক্সামিন মেলাটোনিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। অন্যদিকে মেলাটোনিন নিফেডিপিনের কার্যকারিতা কমায়।

Therapeutic Class

Hormone preparations for other uses, Oral nutritional preparations

Storage Conditions

আলাে থেকে দূরে, ৩০°সে. তাপমাত্রার নীচে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।