MEDIXOBD.COM

Chlorpheniramine Tablet

Chlorpheniramine Tablet

Chlorpheniramine Maleate

Medimet Pharmaceuticals Ltd.

Unit Price : 0.18 (100's pack: 18.00)

Another Brands

Indications

ক্লোরফেনিরামিন মেলিয়েট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- ছুলি সংবেদনশীল প্রতিক্রিয়া অ্যানজিওনিউরােটিক ইডেমা রাইনাইটিস কাশি সাধারণ ঠাণ্ডা ভ্রমণ জনিত বমি এবং অন্যান্য এলার্জি।

Composition

Pharmacology

ক্লোরফেনিরামিন মেলিয়েট একটি অ্যালকাইল অ্যামাইন অ্যান্টিহিস্টামিন। এটি একটি শক্তিশালী হিস্টামিন এইচ-১ রিসেপ্টর ব্লকার এজেন্ট যা শক্তিশালী এন্টিহিস্টামিন রূপে ব্যবহৃত হয়। যার ফলে এটি প্রােমিথাজিন থেকে সাধারণত কম নিদ্রার উদ্রেক করে। ক্লোরফেনিরামিন এইচ-১ রিসেপ্টর ব্লক করার মাধ্যমে এর কার্যক্ষমতা প্রদর্শন করে।

Dosage & Administration

প্রাপ্তবয়স্ক- ৪ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর, সর্বোচ্চ ২৪ মিগ্রা দৈনিক। শিশু- ৬-১২ বছর : ২ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর, সর্বোচ্চ ১২ মিগ্রা দৈনিক। ২-৫ বছর : ১ মিগ্রা প্রতি ৪-৬ ঘন্টা পর পর, সর্বোচ্চ ৬ মিগ্রা দৈনিক। ১-২ বছর : ১ মিগ্রা দৈনিক ২ বার। ১ বছরের নিচে ক্লোরফেনিরামিন মেলিয়েট এর ব্যাবহার নির্দেশিত নয়।

Contraindications

যাদের ক্লোরফেনিরামিন এ অতিসংবেদনশীলতা রয়েছে এবং নবজাতকের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

Side Effects

ক্লোরফেনিরামিন সাধারনত সহনীয়। কিন্তু মাঝে মাঝে ঝিমুনি পেশী দুর্বলতা এবং পৌস্টিক তন্ত্রে সমস্যা তৈরি করতে পারে।

Pregnancy & Lactation

গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লোরফেনিরামিন এর ব্যবহার পরিহার করা উচিত, বিশেষ করে প্রথম ট্রাইমেস্টার থেকে।

Precautions & Warnings

যাদের গ্লুকোমা এবং প্রােস্টেটিক হাইপারট্রফি রয়েছে তাদের ক্ষেত্রে ক্লোরফেনিরামিন ব্যবহারে সতর্কতা রয়েছে। ক্লোরােফেনিরামিন এর চিকিৎসা চলাকালে গাড়ী চালানাে এবং যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয়।

Therapeutic Class

Sedating Anti-histamine

Storage Conditions

আলাে থেকে দূরে ঠান্ডা (২৫°সে. এর নীচে) ও শুষ্কস্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।