MEDIXOBD.COM

Buflex Tablet

Buflex Tablet

Nabumetone

Beximco Pharmaceuticals Ltd.

Unit Price : 30.00 (2 x 10: 600.00)

Another Brands

Indications

নাবুমেটন অস্টিওআর্থাইটিস এবং রিউমাটয়েড আর্থাইটিসের লক্ষণ এবং উপসর্গগুলির তীব্র এবং দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য নির্দেশিত।

Composition

Pharmacology

নাবুমেটন হল একটি নন- স্টেরয়ডাল এন্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ (এনএসএআইডি) যা ফার্মাকোলজিক গবেষণায় এন্টি ইনফ্ল্যামেটরি, অ্যানালজেসিক এবং এন্টিপাইরেটিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। অন্যান্য নন-স্টেরয়েডাল এন্টি-ইনফ্ল্যামেটরি এজেন্টগুলির মতো, এর কাজের পদ্ধতি জানা যায়নি; যদিও, এর এন্টি-ইনফ্ল্যামেটরি প্রভাবের সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণকে প্রতিরোধ করার ক্ষমতা থাকতে পারে। প্যারেন্ট যৌগ হল একটি প্রোড্রাগ, যার সক্রিয় উপাদান হল ৬-মেথক্সি-২-ন্যাফথাইল্যাসেটিক এসিড (৬এমএনএ) ইহা প্রোস্টাগ্লান্ডিন সংশ্লেষণের একটি শক্তিশালী প্রতিরোধক যা হেপাটিক বায়োট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায়।

Dosage & Administration

নাবুমেটন ৫০০ মি.গ্রা. ও ৭৫০ মি.গ্রা. ট্যাবলেটঃ মুখে সেবা নাবুমেটন ১০০০ মি.গ্রা. ট্যাবলেটঃ একটি ট্যাবলেট এক গ্লাস (২৫০ মি.লি) বিশুদ্ধ খাবার পানিতে ভালোভাবে মিশিয়ে সেবন করুন। অস্টিওআর্থাইটিস ও রিউমাটয়েড আর্থাইটিস : খাবারের সাথে বা খাবার ছাড়া একটি ১০০০ মিলিগ্রামের প্রাথমিক ডোজ হিসাবে নেওয়া যেতে পারে। কিছু রোগী প্রতিদিন ১৫০০ মিলিগ্রাম থেকে ২০০০ মিলিগ্রামের ডোজ থেকে আরও লক্ষণীয় উপকার পেতে পারে। নাবুমেটন একবার বা দুইবার দৈনিক ডোজে দেওয়া যেতে পারে। প্রতিদিন ২০০০ মিলিগ্রামের বেশি ডোজ পরীক্ষা করা হয়নি। দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য সর্বনিম্ন কার্যকর ডোজ সেবন করা উচিত। মাঝারি বা গুরুতর অসম কার্যকর কিডনীর রোগীদের জন্য নাবুমেটন প্রেসক্রাইব করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। মাঝারি বা গুরুতর কিডনীর অসম কার্যকারিতা : যেসব রোগীদের মাঝারি বা গুরুতর কিডনীর অসম কার্যকারিতা রয়েছে তাদের জন্য নাবুমেটন এর সর্বোচ্চ প্রাথমিক ডোজ প্রতিদিন একবার করে যথাক্রমে ৭৫০ মিলিগ্রাম বা ৫০০ মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। মাঝারি বা গুরুতর অসম কার্যকর কিডনীর রোগীদের কিডনীর কার্যকারিতা সতর্কতার সাথে পর্যবেক্ষণের পরে, দৈনিক ডোজ যথাক্রমে ১৫০০ মিলিগ্রাম এবং ১০০০ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। শিশু, কিশোর ও বয়ঃসন্ধিকালীন ব্যবহার : শিশু-কিশোরদের ক্ষেত্রে নাবুমেটন এর নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

Contraindications

অতি সংবেদনশীলতা। এনএসএআইডি ঘটিত হাঁপানি, ছত্রাক বা অন্যান্য এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে।

Side Effects

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল : ডায়রিয়া, ডিসপেপসিয়া, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব, পসিটিভ স্টুল গোয়াইক, শুষ্ক মুখ, গ্যাস্ট্রাইটিস, স্টোমাটাইটিস, বমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র : মাথা ঘোরা, মাথাব্যথা, ক্লান্তি, তীব্র ঘাম, অনিদ্রা, বিষণ্ণতা, তন্দ্রা ডার্মাটোলজিক : প্রুরিটাস, ফুসকুড়ি বিশেষ ইন্দ্রিয় : টিনিটাস বিবিধ : এডিমা

Pregnancy & Lactation

গর্ভাবস্থা ক্যাটাগরি সি। গর্ভবর্তী মহিলাদের নিয়ে কোন পর্যাপ্ত, সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। তাই গর্ভাবস্থায় সেবন করা উচিত যদি জরুরী ভাবে প্রয়োজন হয়। মানব ভ্রূণের কার্ডিওভাস্কুলার সিস্টেমে প্রোস্টাগ্ল্যান্ডিন-সংশ্লেষণ-নিরোধক ওষুধের পরিচিত প্রভাবের কারণে (বন্ধ ডাক্টাস আর্টেরিওসাস) গর্ভাবস্থায় তৃতীয় ত্রৈমাসিকে নাবুমেটন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। স্তন্যদানকালে নবজাতকের উপর প্রোস্টাগ্ল্যান্ডিন-সংশ্লেষণ-নিরোধক এর সম্ভাব্য প্রতিকূল প্রভাবের কারণে স্তন্যদানকারী মায়েদের নাবুমেটন সেবন করা উচিৎ নয়।

Precautions & Warnings

এনএসএআইডি'র একটি শ্রেণী হিসেবে প্রাণীদের উপর দীর্ঘমেয়াদী গবেষণা থেকে প্রাপ্ত যে এটি রেনাল প্যাপিলারি নেক্রোসিস এবং অন্যান্য অস্বাভাবিক রেনাল প্যাথলজির সাথে যুক্ত। এনএসএআইডি'র সাথে যুক্ত রেনাল বিষাক্ততার দ্বিতীয় রূপটি এমন রোগীদের দেখা যায় যাদের রেনাল এর রক্ত প্রবাহ বা রক্তের পরিমাণ হ্রাস পায়, এবং যেখানে রেনাল প্রোস্টাগ্লান্ডিন রেনাল পারফিউশন রক্ষনাবেক্ষণে সহায়ক ভূমিকা পালন করে। এই রোগীদের ক্ষেত্রে এনএসএআইডি প্রয়োগের ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণে ডোজ এর উপর ভিত্তি করে হ্রাস ঘটে এবং দ্বিতীয়ত, রেনাল এর রক্ত প্রবাহ হ্রাস পায় যা রেনাল কে ক্ষতিগ্রস্থ করতে পারে। এই প্রতিক্রিয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা রোগীরা হলেন ইমপেইয়ার্ড রেনাল ফাংশন, হার্ট ফেইলিওর, লিভারের অসম কার্যকারিতা, মূত্রবর্ধক গ্রহণকারী এবং বয়স্ক ব্যক্তিরা চিকিৎসাপূর্ণ অবস্থায় রোগী আরোগ্য লাভ করলে এনএসএআইডি থেরাপি বন্ধ করতে হবে।

Therapeutic Class

Drugs for Osteoarthritis, Drugs used for Rheumatoid Arthritis

Storage Conditions

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ঠান্ডা স্থানে রাখুন। সব ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।