নির্দেশনা
ন্যাপ্রােক্সেন ও ইসােমিপ্রাজল ট্যাবলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- অস্টিওআর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যানকাইলােজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও উপসর্গ নিরসনে এবং যে সকল রােগীর এন.এস.এ.আই.ডি সেবন সংশ্লিষ্ট গ্যাস্ট্রিক আলসার হবার সম্ভাবনা রয়েছে তাদের গ্যাস্ট্রিক আলসার কমানাের ক্ষেত্রে।
Composition
ফার্মাকোলজি
এই ট্যাবলেটে রয়েছে ইমিডিয়েট রিলিজের ইসােমিপ্রাজল ম্যাগনেসিয়ামের স্তর এবং তার ভেতরে এন্টেরিক কোটেড ন্যাপ্রােক্সেন। যার ফলে ক্ষুদ্রান্ত্রে ন্যাপ্রােক্সেন বের হবার পূর্বে প্রথমে ইসােমিপ্রাজল পাকস্থলিতে বের হয়। ন্যাপ্রােক্সেন একটি এন.এস.এ.আই.ডি. যার ব্যথা ও জ্বরনাশক বৈশিষ্ট্য রয়েছে। ন্যাপ্রােক্সেনের মােড অব অ্যাকশন হলাে এটি প্রােস্টাগ্ল্যান্ডিন তৈরীতে বাধা দেয়। ইসােমিপ্রাজল একটি প্রােটন পাম্প ইনহিবিটর যা প্যাট্রিক প্যারাইটাল কোষে নির্দিষ্টভাবে H + /K + -ATPase কে বাধা প্রাদান করার মাধ্যমে এসিড নিঃসরন কমিয়ে ফেলে। নির্দিষ্টভাবে প্রােটন পাম্পের উপর কাজ করার ফলে ইসােমিপ্রাজল এসিড তৈরীর শেষ ধাপকে বন্ধ করে দেয় ফলে এসিডিটি কমে যায়।
মাত্রা ও সেবনবিধি
এই ট্যাবলেট ব্যবহারের পূর্বে এর সাথে অন্যান্য চিকিৎসার সম্ভাব্য সুবিধা ও অসুবিধা সাবধানতার সাথে বিবেচনা করা প্রয়ােজন। প্রত্যেক রােগীর চিকিৎসার জন্য প্রয়ােজনীয় নিম্নতম সেবনমাত্রা নির্ধারন করতে হবে। যদি ৪০ মি.গ্রা. এর কম ইসােমিপ্রাজলের প্রয়ােজন হয় তবে ভিন্ন ওষুধ সহকারে চিকিৎসা করতে হবে। অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলােজিং স্পন্ডিলাইটিস: প্রাপ্ত বয়স্ক : ৩৭৫/২০ মি.গ্রা. অথবা ৫০০/২০ মি.গ্রা. ১টি করে ট্যাবলেট দিনে দুই বার। জুভেনাইল ইডিওপ্যাথিক আথ্রাইটিস (বয়স ১২ বছর এবং তার উর্ধ্বে রােগী): ওজন ৫০ কেজির উর্ধ্বে : ৩৭৫/২০ মি.গ্রা. অথবা ৫০০/২০ মি.গ্রা. ১টি করে ট্যাবলেট দিনে দুই বার। ওজন ৩০ কেজির উর্ধ্বে এবং ৫০ কেজির নিচে : ৩৭৫/২০ মি.গ্রা. ১টি করে ট্যাবলেট দিনে দুই বার।
প্রতিনির্দেশনা
এই ট্যাবলেটের যে কোন উপাদান অথবা প্রতিস্থাপিত বেনজিমিডাজল এর সাথে প্রতিনির্দেশিত হলে। অ্যাজমা, চুলকানি থাকলে অথবা অ্যাসপিরিন বা অন্যান্য এন.এস.এ.আই.ডি. এর সাথে পূর্বে চুলকানী জাতীয় ক্রিয়া হয়ে থাকলে। করােনারী আর্টারী বাইপাস গ্রাফ্ট সার্জারী চলাকালীন অবস্থায়।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারনত এই প্রিপারেশনটি সুসহনীয়। ক্লিনিক্যাল ট্রায়ালে যে সকল পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায় (>৫%) তা হলাে- ইরােসিভ গ্যাস্ট্রাইটিস, ডিসপেপসিয়া, গ্যাস্ট্রাইটিস, পাতলা পায়খানা, গ্যাস্ট্রিক আলসার, পেটের উপরের অংশে ব্যথা, বমিবমি ভাব ইত্যাদি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। গর্ভাবস্থার শেষের দিকে ব্যবহার বর্জন করা উচিত, কারন এটি ডাক্টাস আর্টেরিওসাসের অপরিণত বন্ধের কারন হতে পারে। ন্যাপ্রােক্সেন থাকার কারনে স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা
হৃদজনিত সমস্যার রােগী অথবা হৃদরােগের ঝুঁকি রয়েছে এমন রােগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়ােজন। এছাড়াও এই ট্যাবলেট ফ্লুইড রিটেনশন ও হার্ট ফেইলর রােগীদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।
থেরাপিউটিক ক্লাস
Drugs for Osteoarthritis, Drugs used for Rheumatoid Arthritis, Non-steroidal Anti-inflammatory Drugs (NSAIDs)