নির্দেশনা
এই ন্যাজাল স্প্রে ৬ বছর বা তার বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীদের সিসোনাল অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।
Composition
ফার্মাকোলজি
ওলোপাটাডিন হল একটি হিস্টামিন-১ (এইচ-১) রিসেপ্টর ইনহিবিটর যার অ্যান্টিহিস্টামিনিক কার্যকলাপ টিস্যু, এনিমাল মডেল এবং মানুষের উপর গবেষণা করে নথিভুক্ত করা হয়েছে। মোমেটাসন ফিউরয়েট একটি কর্টিকোস্টেরয়েড যা শক্তিশালী এন্টি ইনফ্লামেটোরি হিসেবে কাজ করে। অ্যালার্জিক রাইনাইটিসে কর্টিকোস্টেরয়েডের কার্যকারিতার সুনির্দিষ্ট পদ্ধতি জানা যায়নি। এছাড়া কর্টিকোস্টেরয়েডগুলো বিভিন্ন ধরণের কোষ (যেমন, মাস্ট কোষ, ইওসিনোফিল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, লিফোসাইট) এবং প্রদাহের জন্য দায়ী বিভিন্ন মেডিয়েটরস (যেমন, হিস্টামিন, ইকোস্যানয়েডস্, লিউকোট্রিনস এবং সাইটোকাইনস) এর উপর বিস্তর ইনহিবিটরি ইফেক্ট প্রদান করে।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক ও কিশোর-কিশোরী (১২ বছর বা তার বেশি বয়সী): প্রস্তাবিত ডোজ প্রতি নাসারন্ত্রে ২টি ন্যাসাল স্প্রে, দুই বেলা প্রতিদিন। শিশু (৬ বছর বা তার বেশি বয়সী): প্রস্তাবিত ডোজ প্রতি নাসারন্ত্রে ১টি ন্যাসাল স্প্রে, দুই বেলা প্রতিদিন। শুধুমাত্র নাসারন্ত্রে ব্যবধার এর জন্য। প্রতিবার ব্যবহারের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকাতে হবে। চোখ বা মুখে ক্ষেত্র করা এড়িয়ে চলুন। ওলোনেস ন্যাজাল স্প্রে সঠিকভাবে ব্যবহারের জন্য চিত্রায়িত নির্দেশিকাটি দেখুন। নির্দেশনাটি মনোযোগ দিয়ে পড়ুন এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে ব্যবহার করুন।
প্রতিনির্দেশনা
ওলোপাটাডিন এবং মোমেটাসনের সমন্বয়ে প্রস্তুতকৃত ন্যাসাল স্প্রে এর প্রতি অতিসংবেদনশীল হলে ব্যবহার থেকে বিরত থাকুন।
পার্শ্ব প্রতিক্রিয়া
মুখের মধ্যে একটি গন্ধ, নোনতা, বাজে বা ধাতব স্বাদের অনুভূতি হতে পারে। নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। নাকের ভিতর অস্বস্তি হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভবতী মহিলাদের মধ্যে এই ন্যাসাল স্প্রে বা মোমেটাসন ফিল্ডরয়েট ব্যবহারে কোনও বড় ধরনের জন্মগত ত্রুটি, গর্ভপাত, মা অথবা ভ্রূপের ওষুধ-সম্পর্কিত কোন ঝুঁকির তথ্য পাওয়া যায়নি। মায়ের বুকের দুধে ওলোপাটাডিন বা মোমেটাসন ফিল্ডরয়েট বা এর বিপাকীয় পদার্থের কোন উপস্থিতি পাওয়া যায়নি। অন্যান্য করটিকোস্টেরয়েড এর মত মোমেটাসন ফিউরয়েট মায়ের বুকের দুধ দিয়ে নিঃসৃত হয়। যেহেতু মোমেটাসন ফিন্টরয়েট খুব অল্প পরিমাণে নাসারন্ত্রে ব্যবহার করা হয় তাই প্লাজমাতেও এর পরিমাণ খুবি কম। এই কারণে বুকের দুধে মোমেটাসন এর উপস্থিতি স্বভাবতই কম হবে।
সতর্কতা
নাক দিয়ে রক্তক্ষরণ, নাকের ক্ষত, নাকের সেপ্টাল ছিদ্র, ক্ষত পরিপূর্ণভাবে না সাড়লে এবং ক্যান্ডিডা অ্যালবিকানস সংক্রমণ হলে এসব ক্ষেত্রে রোগীদের ন্যকে কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ দেখা যায় নাকি খেয়াল রাখা। নিদ্রাহীনতা: এই ন্যাসাল-স্প্রেটি গ্রহণ করার সময় বিপজ্জনক পেশা যেমন ড্রাইভিং বা যন্ত্রপাতি ব্যবহারু অথবা মোটর নিউরনের সমন্বয়ের প্রয়োজন হয় এমন কোন কাজে জড়িত হওয়া এড়িয়ে চলুন। এই স্প্রের সাথে অ্যালকোহল বা অন্যান্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের (সি এন এস) ডিপ্রেস্যান্ট এর সাথে একযোগে ব্যবহার এড়িয়ে চলুন কারণ এর ফলে রোগীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কর্মদক্ষতা অতিরিক্ত হ্রাস পেতে পারে। গ্লুকোমা অথবা হানি: এই ধরণের রোগীর ক্ষেত্রে চোখে দেখার কোন সমস্যা অথবা ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায় কিনা পর্যবেক্ষন করা।