MEDIXOBD.COM

Lamotrigine

নির্দেশনা

ল্যামোট্রিজিন একটি এন্টি-এপিলেপটিক ওষুধ যা নিম্নোক্ত নির্দেশনায় নির্দেশিত: মৃগীরোগ : ২ বছর ও তার চেয়ে অধিক বয়সী রোগীদের সংযোজিত চিকিৎসায় পারশিয়াল অনসেট সিজার প্রাইমারী জেনারালাইজড টনিক-ক্লনিক সিজার লেনক্স গ্যাস্টউট সিনড্রোম-এর জেনেরালাইজড সিজার মৃগীরোগ : ১৬ বছর ও তার চেয়ে অধিক বয়সী রোগীদের জন্য একক থেরাপি চিকিৎসায় বাইপোলার ডিজঅর্ডার : ১৮ বছর ও আর চেয়ে অধিক বয়সী রোগীদের চিকিৎসায়।

Composition

ফার্মাকোলজি

মাত্রা ও সেবনবিধি

প্রতিনির্দেশনা

ওষুধ অথবা তার উপাদানগুলোর প্রতি অতিসংবেদনশীলতা (যেমন- ফুসকুড়ি, এনজিওইডিমা, তীব্র ছুলি, তীব্র চুলকানি, মুখের অভ্যন্তরে ক্ষত)।

পার্শ্ব প্রতিক্রিয়া

প্রাপ্তবয়স্ক : মাথাঘোরা, মাথাব্যথা, একটি বস্তুকে দুটি দেখা, স্থির হয়ে দাঁড়াতে না পারা, বমিবমি ভাব, ঝাপসা দেখা, ঘুমঘুমভাব, গলবিল প্রদাহ এবং ফুসকুড়ি। শিশু : বমি, ডায়রিয়া, সংক্রমণ, জ্বর, পেট ব্যথা এবং কাঁপুনি।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সী ক্যাটাগরী সি। ল্যামোট্রিজিন মাতৃদুগ্ধের মাধ্যমে নিঃসরণ হয়।

সতর্কতা

ফুসকুড়ি দেখা যাওয়ার সাথে সাথে ওষুধ বন্ধ করে দিতে হবে। রক্তের ভারসাম্যের ব্যাঘাত (যেমন- নিউট্রোপেনিয়া, প্রমবোসাইটোপেনিয়া, প্যানসাইটোপেনিয়া): হতে পারে। রক্তস্বল্পতা, অপ্রত্যাশিত সংক্রমণ অথবা রক্তপাত এর লক্ষণ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আত্মহত্যার প্রবণতা এবং কল্পনা: রোগীর আত্মহত্যার প্রবণতা এবং কল্পনার দিকে নজর রাখতে হবে। এসেপটিক মেনিনজাইটিস: মেনিনজাইটিস এর লক্ষণ পর্যবেক্ষণ করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

Primary anti-epileptic drugs

সংরক্ষণ