নির্দেশনা
আয়রণ সুক্রোজ ইঞ্জেক্শন আয়রণের অভাবজনিত নিম্নলিখিত নির্দেশনায় ব্যবহৃত হয়- যখন ক্লিনিক্যালি দ্রুত আয়রণ সরবরাহের প্রয়োজন হয়। যে সমস্ত রোগীদের মুখে সেবনযোগ্য আয়রণ সহ্য হয় না। প্রকট অন্ত্রের প্রদাহজনিত রোগে যেখানে মুখে সেবনযোগ্য আয়রণ অকার্যকর। নন-ডায়ালাইসিস নির্ভর দীর্ঘস্থায়ী বৃক্ক রোগে আক্রান্ত রোগী যারা ইরাইথ্রোপোয়েটিন গ্রহণ করে। নন-ডায়ালাইসিস নির্ভর দীর্ঘস্থায়ী বৃক্ক রোগে আক্রান্ত রোগী যারা ইরাইথ্রোপোয়েটিন গ্রহণ করে না। হিমোডায়ালাইসিস নির্ভর দীর্ঘস্থায়ী বৃক্ক রোগে আক্রান্ত রোগী যারা ইরাইথ্রোপোয়েটিন গ্রহণ করে। পেরিটোনিয়াল ডায়ালাইসিস নির্ভর দীর্ঘস্থায়ী বৃক্ক রোগে আক্রান্ত রোগী যারা ইরাইথ্রোপোয়েটিন গ্রহণ করে। এছাড়া ইহা সার্জারীর রোগী, রক্তদানকারী এবং প্রসব পরবর্তী রোগী, যারা আয়রণের অভাবজনিত রক্তস্বল্পতায় আক্রান্ত তাদের ক্ষেত্রেও নির্দেশিত।
Composition
ফার্মাকোলজি
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্ত-বয়স্ক ও বয়স্ক : ৫-১০ মি.লি. আয়রণ সুক্রোজ ইঞ্জেক্শন (১০০-২০০ মি.গ্রা. আয়রণ) হিমোগ্লোবিন লেভেলের উপর ভিত্তী করে সপ্তাহে ৩ বার ব্যবহার করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে : বাচ্চাদের ক্ষেত্রে ইহার ব্যবহারের পর্যাপ্ত কোন তথ্য পাওয়া যায়নি। তবে প্রয়োজনের ভিত্তীতে হিমোগ্লোবিন লেভেলের উপর ভিত্তী করে ইহা সপ্তাহে ৩ বার ব্যবহার করতে হবে কিন্তু একবারে ৩ মি.গ্রা. আয়রণ/কেজি এর বেশী ব্যবহার করা যাবে না।
প্রতিনির্দেশনা
রোগী যাদের দেহে আয়রণের পরিমাণ অতিরিক্ত, আয়রণ সুক্রোজ অথবা এর অসক্রিয় উপাদানের প্রতি সংবেদনশীলতা, রক্তস্বল্পতা যা আয়রণের অভাবজনিত কারণে নয়। এছাড়াও ইহা এ্যাজমা, যকৃতের সমস্যা এবং কোন এনাফাইলাক্সিস- এর ইতিহাস রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
আয়রণ সুক্রোজ নির্ভর অথবা অনির্ভর ক্ষতিকর বিক্রিয়া: নিম্ন রক্তচাপ, পেশী সংকোচন, মাথা ব্যথা, বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়া। এসবের কোন কোন উপসর্গ দীর্ঘস্থায়ী বৃক্কের রোগে আক্রান্ত রোগী অথবা ডায়ালাইসিস রোগী যারা শিরাপথে গ্রহণ করছে না তাদের ক্ষেত্রে দেখা দিতে পারে। সমস্ত শরীরে: মাথা ব্যথা, জ্বর, ব্যাথা, দূর্বলতা, দূর্ঘটনাজনিত আঘাত। হৃদরোগ : সাধারণত নিম্ন রক্তচাপ, বুক ব্যথা, উচ্চরক্তচাপ, রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। পরিপাকতন্ত্র : বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, যকৃতে এনজাইম বেড়ে যাওয়া। কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র: মাথা ঘুরানো। অস্থি ও পেশীতন্ত্র: পেশী সংকোচন, অস্থি ও পেশীতে ব্যথা । শ্বসন তন্ত্র: কফ, নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট। চর্ম ও চর্মগ্রন্থি: চুলকানি, প্রয়োগস্থানে পার্শ্ব প্রতিক্রিয়া। অতি সংবেদনশীল প্রতিক্রিয়া : সতর্ক পরীক্ষায় পর্যবেক্ষণ করা গেছে, কতিপয় রোগী ক্ষীণ থেকে মাঝারী সংবেদনশীল প্রতিক্রিয়ায় আক্রান্ত হয়। যেমন- শব্দযুক্ত শ্বাস-প্রশ্বাস, শ্বাসকষ্ট, নিম্ন রক্তচাপ, র্যাশ অথবা চুলকানি ইত্যাদি। এনাফাইল্যাকটিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে রোগীর মৃত্যুর আশংকাও (এনফাইল্যাকটিক শক্, অবচেতনা, শ্বাসকষ্ট অথবা খিঁচুনি) দেখা দিতে পারে। এজন্য রোগীকে প্রথমে একটি পরীক্ষামূলক মাত্রায় ওষুধ সঞ্চারণ করা উচিত।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রেগনেন্সী কেটাগোরী-বি। গর্ভবতী মহিলাদের নিয়ে এ বিষয়ে পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত পরীক্ষা হয়নি। পরিষ্কারভাবে প্রয়োজন হলে গর্ভবতীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। মাতৃদুগ্ধ থেকে এই ওষুধটি নিঃসরিত হয় কিনা জানা যায়নি। যেহেতু অনেক ওষুধই মাতৃ দুগ্ধ থেকে নিঃসরিত হয়। এই ওষুধটি সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।
সতর্কতা
সাধারণ : যেহেতু শরীর থেকে আয়রণ নিঃসরণ সীমিতভাবে হয় এবং অতিরিক্ত আয়রণ শরীরের জন্য ঝঁকিপূর্ণ, তাই আয়রণের প্রয়োগের থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। যে সকল রোগী আয়রণ চিকিৎসা গ্রহণ করছে তাদের হিমাটোলাজিক ও হেমাটিনিক পরিমাপক (হিমোগোবিন, হিমাটোক্রিট, ওসরাম ফেরিটিন এবং ট্রান্সফেরিন সম্পৃক্তি) মাত্রা নির্ণয় করে নেয়া উচিত। রোগীর শরীরে আয়রণ অতিরিক্ত মাত্রায় থাকলে আয়রণের চিকিৎসা স্থগিত করতে হবে। শিরাপথে আয়রণের ব্যবহারের ফলে শরীরে ট্রান্সফেরিন সম্পৃক্তি এর মান দ্রুতই বেড়ে যায়। এজন্য রক্তরসে আয়রণের মান শিরাপথে প্রয়োগের ৪৮ ঘন্টার মধ্যে পাওয়া যায়। অতি সংবেদনশীল প্রতিক্রিয়া : আয়রণ সুক্রোজের ফলে অতি সংবেদনশীল প্রতিক্রিয়া দুর্লভ। তবে কিছু ক্ষেত্রে পরিমিত মাত্রার অতিসংবেদনশীল প্রতিক্রিয়া দেখা গেছে। নিম্ন রক্তচাপ : শিরাপথে আয়রণ গ্রহন করছে এমন হিমোডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে নিম্ন রক্তচাপ প্রায়ই লক্ষ্য করা গেছে। নিম্ন রক্তচাপ সম্ভবত আয়রণ সুক্রোজ প্রয়োগ ও তার মাত্রার উপর নির্ভরশীল। নির্দেশিকা অনুযায়ী সাবধানতা অবলম্বন করা উচতি।
থেরাপিউটিক ক্লাস
Parenteral Iron Preparations