নির্দেশনা
এই সংমিশ্রণটি ভিটামিন ও খনিজ এর ঘাটতি পূরণের জন্য গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য নির্দেশিত। এটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন পুষ্টির বর্ধিত চাহিদা পূরণ করে এবং সুস্থ সন্তান নিশ্চিত করে।
Composition
- Vitamin B1 USP 500 meg
- Vitamin B2 USP 750 meg
- Vitamin B3 USP 7.5 mg
- Vitamin B6 USP 0.75 mg
- Vitamin B12 USP 1.5 meg
- Folic acid USP 0.25 mg
- Vitamin C USP 15 mg
- Vitamin D USP 250 IU
- Vitamin E USP 5.2 IU
- Beta Carotene USP 3 mg
- Calcium (as Dibasic Calcium Phosphate BP) 59 mg
- Phosphorus (as Dibasic Calcium Phosphate BP) 45.6 mg
- Magnesium (as Magnesium Oxide USP) 15 mg
- Iron (as Ferrous Fumarate BP) 5 mg
- Zinc (as Zinc Sulfate Monohydrate USP) 8 mg
- Iodine (as Potassium Iodide USP) 125 meg
ফার্মাকোলজি
এই ট্যাবলেট হল ১৬ টি প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ বিশেষ ফর্মুলা যা গর্ভধারনের পরিকল্পনার সময়, গর্ভাবস্থায় ও স্তন্যদানের সময় মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সরবরাহ করে। এটি বিশেষজ্ঞদের দ্বারা সযত্নে তৈরি যাতে প্রতিটি উপাদান গর্ভাবস্থার জন্য নিরাপদ মাত্রার মধ্যে এবং পরিমিত পরিমাণে বিদ্যমান। এটি শিশুর মস্তিষ্ক, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির সুস্থ বিকাশের জন্য আয়োডিন সরবরাহ করে; ফলিক এসিড সরবরাহ করে যা মস্তিষ্ক এবং/অথবা মেরুদন্ডের জন্মগত ত্রুটি যেমন স্পাইনা বিফিডার ঝুঁকি কমাতে পারে যদি এটি গর্ভধারণের ১ মাস আগে এবং গর্ভাবস্থায় প্রতিদিন গ্রহণ করা হয়। এটি ভিটামিন বি সরবরাহ করে যা শিশুর মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি ভিটামিন ডি সরবরাহ করে যা ক্যালসিয়াম এর শোষণকে সমর্থন করে শিশুর হাড়ের সুস্থ গঠনে সহায়তা করে।
মাত্রা ও সেবনবিধি
প্রতিদিন ২টি ট্যাবলেট খাদ্যের সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
প্রতিনির্দেশনা
এর উপাদানগুলোর কোনটির প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।
পার্শ্ব প্রতিক্রিয়া
এই ধরনের সংমিশ্রণ এর ক্ষেত্রে কোনো ক্লিনিক্যালি উল্লেখযোগ্য পার্শ্ব-প্রতিক্রিয়ার প্রতিবেদন পাওয়া যায়নি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
এটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কতা
ফলিক এসিড এর উল্লিখিত মাত্রা অতিক্রম করবেন না। আপনার যদি নিউরাল টিউব ডিফেক্ট যুক্ত সন্তান হয়ে থাকে তবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
থেরাপিউটিক ক্লাস
Multi-vitamin & Multi-mineral combined preparations